দক্ষিণ-পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী দীনী শিক্ষাপ্রতিষ্ঠান ও দেশের অন্যতম প্রধান কওমি মাদরাসা আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার দু’দিনব্যাপী ৮০ তম বার্ষিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামী কাল ৮ ফেব্রয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে। ৭ ও ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতি ও শুক্রবার) দু’দিনব্যাপী জামিয়া পটিয়ার ময়দানে অনুষ্ঠতব্য এ মাহফিলে এ মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে তাশরীফ আনবেন ভারত উপমহাদেশে ইসলামি শিক্ষা আন্দোলনের সূতিকাগার দারুল উলুম দেওবন্দের সম্মানিত মুহতামিম উস্তাযুল আসাতিযা ও শায়খুল মাশায়েখ আল্লামা শায়খ আবুল কাসেম নোমানী (দা. বা.)। বিশেষ অতিথি হিসেবে আরও তাশরীফ আনবেন ভারতের মোম্বের প্রখ্যাত আলেমে দীন, ইসলামি চিন্তাবিদ ও বহু গ্রন্থ প্রণেতা আল্লামা শায়খ শুয়াইবুল্লাহ খান (দা. বা.), পাকিস্তানের বিশিষ্ট দায়ী ও ইসলামী চিন্তাবিদ আল্লামা শায়খ তালহা। এছাড়াও আল্লামা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আবদুল বাসিত খান সিরাজগঞ্জী ও প্রখ্যাত মুফাসসিরে কুরআন আল্লামা হাফিজুর রহমান সিদ্দকীসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম ও শীর্ষস্থানীয় পীর-মাশায়েখ বিভিন্ন ধর্মীয় বিষয়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ইনশাআল্লাহ।
দক্ষিণ চট্টগ্রামসহ পুরো চট্টগ্রাম অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় এ মাহফিলের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে জামিয়া ইসলামিয়া পটিয়া কর্তৃপক্ষ। এ দিকে মাহফিলে শরীক হওয়ার জন্য দেশের সর্বস্তরের তাওহীদী জনতা, দীনদার ব্যবসায়ী, জামিয়ার শুভানুধ্যায়ী ও শুভাকাক্সক্ষী সকলের প্রতি জামিয়ার প্রধান পরিচালক পীরে কালেম মুফাককিরে ইসলাম আল্লামা মুফতী শাহ মুহাম্মদ আবদুল হালীম বুখারী (দা. বা.) দাওয়াত জ্ঞাপন করেছেন এবং মাহফিলকে সর্বাঙ্গীন সফল ও স্বার্থক করে তোলার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।
সর্বশেষ সংবাদ
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত



