মহানগরীর বন্দর থানাধীন ৩৬নং ওয়ার্ডের আওয়ামী লীগের কর্মী সমাবেশে  সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে বলেন,বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই নেতা নির্ভর ছিল না , জনগনের দল হিসেবে সর্বদা কর্মী নিভর তৃণমূল মানুষের দল হিসেবে পরিগনিত ছিল। আর ইদানিং কিছু নয়-ছয়ের নেতাদের কুচক্রে এবংস্বার্থ সিদ্ধীর কারণে বিশাল কর্মী বাহিনী ও জনগনের এই দল আজ জিম্মি হয়ে যাচ্ছে। আমরা প্রকৃত বঙ্গবন্ধুর কর্মী থাকতে এই বর্ণচোরাদের হাতে তৃণমূল মানুষের প্রত্যাশা জ¦লাঞ্জলী দিতে পারিনা।
তিনি আরো বলেন,কেন্দ্রিয় সাঃসম্পাদক স্বাক্ষরিত পত্রে মতে যখন তখন দলীয় নেতা-কর্মীদের দল থেকে বহিস্কার করা যাবে না। সেটি কেউ করে থাকলে সংগঠন বিরোধী এবংআঃলীগ পছন্দের লোক নহে বলে মনে করতে দ্বিধা নেই। তিনি আরো বলেন, আগামী নির্বাচন খুবই সন্নিকটে এর জন্য নেতা-কর্মীদের এখন থেকেই প্রস্ততি নিয়ে দলের মনোনীত সত্যিকার কাজের লোক কে পূর্ন সমর্থন দিয়ে তার পক্ষে এলাকাতে জনগণকে সচেতন করতে অনুরোধ জানান্ ॥
বিশেষ অতিথি চট্রগ্রাম-১১এর সাংসদ এম.আব্দুল লতিফ বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাছিনার নেতৃত্বে দেশ এখন বিশে^র কাছে ম্যাজিক রােেষ্ট্র পরিনত হয়েছে।দীর্ঘ ৮বছর ক্ষমতায় থেকে সর্বক্ষেত্রে যে, উন্নয়নের ছোয়া দিয়েছেন তা ঐ জামাত-বিএনপি জোট শুধু কল্পনা আর নালিস করা ছাড়া আর কিছুই দেখাতে পারছে না জনগন কে। তিনি কাজের ভালো মূল্যায়নে আগামী দিনের নেতা নির্বাচনে আঃলীগের তৃনমূল কর্মীদের সজাগ থাকতে দৃঢ় আহবান করেন।তিনি সরকারের সাফল্যময় কাজ গুলো সঠিক ভাবে জনগনের কাছে তুলে ধরতে আঃলীগ নেতা-কর্মীদের অনুরোধ জানান।
৩৬নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি সুলতান আহম্মদের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা-মোঃ মিজানুর রহমানের পরিচালনায়ে কর্মী সমাবেশে আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন-নগর সাংগঠনিক সম্পাদক নোমান আল- মাহমুদ,শিল্প বিষয়ক সম্পাদক-মাহাবুল হক মিয়া,উপদেষ্টা-শেখ মোঃ ইসহাক,সুলতান আহম্মদ,শ্রমিকলীগ সভাপতি বখতিয়ার উদ্দিন খান, বন্দর থানা আঃলীগ সভাপতি নুরুল আলম, ৩৬নং ওয়ার্ডের কাউন্সিলর এস.এম হাবিবুর হক,মহিলা কাউন্সিরর ফেরদৌসী আকবর।
এতে আরো ব্ক্তব্য রাখেন-মোঃ ফরিদ কোং,আব্দুল মান্নান ফেরদৌস,বাবু দেবাষীশ পাল দেবু,নায়েবুল ইসরাম ফটিক,জাকির মিয়া,টিস্যু মল্লিক,মোক্তার হোসেন,রিফাত আলম,ইমতিয়াজ বাবলা,মহসিন,ইকবাল,মান্নান চৌধুরী,সৈয়দ নুর নবী লিটন ও সাদ্দাম হোসেন,নাছির প্রমুখ ।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ