টেকনাফ প্রতিনিধি 

টেকনাফে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকাল ৭টার দিকে সাবরাং ইউনিয়নের মণ্ডল পাড়া সংলগ্ন নাফ নদী থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি। টেকনাফ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, সোমবার সকালে ইয়াবার বড় চালান সাবরাং ইউনিয়নের মণ্ডল পাড়ার আলোগুলা প্রজেক্টের ৩নং ইচ গেট সংলগ্ন নাফ নদী দিয়ে বাংলাদেশে ঢুকছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। পরে তাদের ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবার দাম ৩ কোটি ৬০ লাখ টাকা। ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরদফতরে জমা রাখা হয়েছে এবং পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ