কাজের সন্ধানে চট্টগ্রাম শহরে এসে ছুরিকাঘাতে খুন  নিহত হয়েছেন এক যুবক। নগরীর হালিশহরে বি-ব্লকের দুই নম্বর সড়কে রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহত মাকসুদের (৩২) বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, কাজের খোঁজে চট্টগ্রাম শহরে এসে মাকসুদ তার বন্ধু হোসেনের মেসে ওঠেন। রাত আড়াইটার দিকে তাদের ঘরে চিৎকার শুনে পাশের ঘরের বাসিন্দারা ছুটে গিয়ে মাকসুদকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাকসুদকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ঘটনার পরপরই হোসেন পালিয়ে গেছে। পুলিশ তাকে ধরার চেষ্টা চালাচ্ছে।
শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ