হিমেল তালুকদার, ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আত্মঘাতী শাখার সদস্য হারুন অর রশিদ মামুনকে আটক করেছে পুলিশ।

শনিবার ভোরে হরিপুর উপজেলার মহেন্দ্রগাঁও আফজাল দিঘি গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, হারুনুর রশিদ মামুন জেএমবির তালিকাভুক্ত আত্মঘাতী সদস্য। এর পূর্বে ঢাকায় মামুন গোয়েন্দা পুলিশের কাছে গ্রেফতার হয়েছিল। মামুন হরিপুর উপজেলায় জঙ্গি সদস্যদের সক্রিয় করতে বৈঠক করছিল এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বলেন, হারুন অর রশিদ জেএমবির আত্মঘাতী শাখার সদস্য বলে স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ সুপার কার্যালয়ে নেয়া হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ