নিজস্ব প্রতিনিধি
দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও মিডিয়া ব্যাক্তিত্ব শ্যামল দত্তকে হুমকি প্রদান এবং তার বিরুদ্ধে মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে দাউদকান্দিতে আজ ১৯ জানুয়ারি সকাল ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দাউদকান্দিতে কর্মরত সংবাদকর্মীবৃন্দ ও দাউদকান্দি নাগরিক ফোরামের সার্বিক সহযোগিতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুরে দাউদকান্দি প্রেস ক্লাব সংলগ্ন মহাসড়কে এ মানববন্ধনে স্বতঃস্ফুর্ত অংশ নেন স্থানীয় সাংবাদিকগণ ও নাগরিক ফোরামের কর্মকর্তাগণ।
এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন হাজারী, সহ-সভাপতি মোহাম্মদ হানিফ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাংবাদিক মোঃ আলী হোসেন বাবুল, সাংবাদিক মোঃ রাশেদুল ইসলাম লিপু, সাংবাদিক আব্দুল করিম সরকার, সাংবাদিক আব্দুর রহমান ঢালী, সাংবাদিক মোঃ শামীম রায়হান, সাংবাদিক মোহাম্মদ আলী শাহীন, সাংবাদিক মোঃ শহিদ উল্লাহ সাদা, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ রুবেল, সাংবাদিক মোঃ আনিছুর রহমান খান, সাংবাদিক আব্দুস ছালাম সরকার, সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম জিল্লু, সাংবাদিক মোঃ কামরুল হক চৌধুরী, সাংবাদিক মোঃ রুহুল আমিন, সাংবাদিক মোঃ সালাহ উদ্দিন, সংগঠক মোঃ কাউছার আহমেদ, দাউদকান্দি নাগরিক ফোরামের সভাপতি কৃষকবন্ধু মতিন সৈকত, কবি- কলামিস্ট ও সংগঠক মো. আলী আশরাফ খান প্রমুখ।
সর্বশেষ সংবাদ
- এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা সরকারের
- বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ,ভরিতে কত?
- স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা আলভীর জামিন
- শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
- আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি
- জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার
- ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- Gamification trends at bedste casino uden om rofus
- Gamification trends at bedste casino uden om rofus
- ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস



