দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন উপলক্ষে চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রস্তুতি সভা গতকাল বিকালে ওয়েল পার্ক রেসিডেন্সে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ সিরাজুল ইসলাম কমু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি অধ্যাপক ড. শিরীণ আখতার, সহ-সভাপতি আবুল বশর চৌধুরী. সদস্য মো. আবু সাঈদ সেলিম, এম. এ আজাদ ফিরোজী (শাওন পান্থ), মো. নাসির উদ্দিন, অধ্যাপক আকতার হোসেন চৌধুরী, ফাতেমা জেবুন্নেছা, প্রফেসর মোহাম্মদ রুহুল আমিন, এ.বি.এম খালেদুজ্জামান (দাদুল), সুলতানা নুরজাহান রোজি, আবিদা সুলতানা। সভায় আগামী ২৬ শে মার্চ হইতে ২রা এপ্রিল পর্যন্ত দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সরকারের দুর্নীতি দমন কমিশন ঘোষিত সকল কর্মসূচিতে অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতার করার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় বক্তরা বলেন, দুর্নীতি দমনে সর্বস্তরের মানুষকে সচেতন করে তুলতে হবে। সবাই মিলে প্রতিরোধে এগিয়ে আসলে দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে এবং দেশের অগ্রগতি আরো শানিত হবে।
সর্বশেষ সংবাদ
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত



