গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় রহমত গ্রুপের বেলকুচি স্পিনিং মিলের জেনারেটর কক্ষে অগ্নিকান্ডের ঘটনায় দু’জন দগ্ধ হয়েছেন।

২৯ ডিসেম্বর শুক্রবার রাত ৯টার দিকে এ অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, কারখানার সহকারী প্রকৌশলী হানিফ মিয়া (২২) এবং তার সহকারী সাইফুল ইসলাম (৩০)। সাইফুল ইসলামের গ্রামের বাড়ি ময়মনসিংহ এবং হানিফের বাড়ি জামালপুরে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম জানান, শুক্রবার রাত ৯টার দিকে রহমত গ্রুপের বেলকুচি স্পিনিং মিলের জেনারেটর কক্ষে জেনারেটরের সালেন্সরের বিস্ফোরণ থেকে আগুন লেগে যায়। এসময় জেনারেটর কক্ষে থাকা সাইফুল ও হানিফ দগ্ধ হন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কারখানার চিকিৎসক সিরাজুল ইসলাম জানান, আহত সাইফুল ও হানিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আগুনে সাইফুলের শরীরের প্রায় ২৫ শতাংশ আর হানিফের ২৩ শতাংশ পুড়ে গেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ