তিতাসের আল-হেরা একাডেমিতে ২৭ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় স্থানীয় ৮নং জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আলী আশরাফ সাহেবের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী শামীম সরকারের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক দেওয়ান মোঃ জাহাঙ্গীর আলম; বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট কবি, কলামিস্ট ও সংগঠক মো. আলী আশরাফ খান; বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কুমিল্লা (প.) জেলা শাখার সাধারণ সম্পাদক, মোঃ শাহ্ আলম সরকার; দাউদকান্দি সেতুবন্ধনের সাধারণ সম্পাদক ও সাবেক সেনা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম স্বপন; জাতীয় পার্টি জিয়ারকান্দি ইউনিয়নের সভাপতি, হাজী আব্দুল খালেক মোল্লা; গৌরীপুর এস.এ. হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, মোঃ মূছা কালুন ভূঁইয়া; সমাজসেবী ডাঃ গোলাম মোস্তফা, তিতাস উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, মোঃ সেলিম মোল্লা প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে একাডেমির প্রিন্সিপাল আব্দুল করিম সরকার ও কামরুল হাসানের উপস্থাপনায় বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা-পরিচালক আজহার মাহমুদ, ভাইস প্রিন্সিপাল মোঃ হানিফ আহমেদ, মোঃ সেলিমসহ একাডেমির শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে ৮নং জিয়ারকান্দি ইইনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আলী আশরাফ সাহেব অনিবার্য কারণ বশত অনুপস্থিত থাকায় তার পক্ষে জামাতা আব্দুর রশিদ সরকার ফুল ও ক্রেস্ট গ্রহণ করেন। পরে ভিন্ন আঙ্গিকের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে পুরো সময় উপস্থিত দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন একাডেমির ছাত্রছাত্রীরা।
সর্বশেষ সংবাদ
- আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি
- জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার
- ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- Gamification trends at bedste casino uden om rofus
- Gamification trends at bedste casino uden om rofus
- ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস
- কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু
- সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
- বাঁশখালীতে বন্যাদুর্গতদের বাড়ি বাড়ি চট্টগ্রাম জেলা প্রশাসক: দ্রুত টেকসই ঘর নির্মাণের বলিষ্ঠ অঙ্গীকার
- ‘পানি থেকে আলো’ চীন-বাংলাদেশ সবুজ সহযোগিতার নতুন অধ্যায়



