ফৌজদারহাট সন্দি পাড়া এলাকায় মাছের প্রজেক্ট নিয়ে ২৭ শে ফেব্রুয়ারি দুই পক্ষের সংঘর্ষে একজন আহত হয়েছে। জানা যায়,সোমবার সকাল থেকে রাত পর্যন্ত মৌলভী ইয়াকুবের বাড়ির সঙ্গে খান মুহাম্মদ মিয়াজির বাড়ির দুই পক্ষের মারামারি হয়। বহুদিন আগে মৌলভী ইয়াকুব বাড়ির গিয়াস উদ্দিন সহ মাছের প্রজেক্টে অংশীদার ছিল। প্রজেক্টে জাল দিলে মাছ কম দেওয়ায় তিনদিন ধরে চলছে এই সংঘর্ষ। ২৮ ফেব্রুয়ারি রাতে দিদারুল আলম জাশেদ নামের একজন অংশীদারীকে খুপ দিয়ে জখম করেছে। সে এখন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সংঘর্ষ থামাতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এস আই নজরুল ইসলামের একটি টিম দুই তিনবার পরিদর্শন করলেও চলে যাওয়ার পর পুনরায় শুরু হয় সংঘর্ষ। স্থানীয় মেম্বার জানান, মাছের প্রজেক্টের মাছের ভাগাভাগি নিয়ে দুই বাড়ির সংঘর্ষ হয়। এখনও পরিস্থিতি শীতল নয়। সংঘর্ষে সোমবার রাতে একজন স্ট্রোক করে মারা গেলে সেটা সংঘর্ষে মারা গেছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
সর্বশেষ সংবাদ
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক



