গাজীপুরের টঙ্গীতে বিপিএলের ফাইনাল ম্যাচের খেলা দেখা অবস্থায় প্রবাসী দুই চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
১২ ডিসেম্বর মঙ্গলবার রাতে সিটি কর্পোরেশনের দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দত্তপাড়া মাতব্বর বাড়ি এলাকার মুজিবুর রহমানের ছেলে দুবাই প্রবাসী আক্তার হোসেন (৩৫) ও তার চাচাতো ভাই ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে ইতালি প্রবাসী আসিফুর রহমান মিম (২৭)।
টঙ্গী থানা পুলিশের ওসি ফিরোজ তালুকদার এবং এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত ৭টার দিকে দত্তপাড়ার মাতব্বর বাড়ি এলাকায় ঘরে বসে টিভিতে বিপিএলের ফাইনাল খেলা দেখছিল দুই ভাই।
এ সময় অতর্কিতভাবে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। হামলা চালিয়ে দুর্বৃত্তরা আক্তার হোসেন ও আসিফুর রহমানকে ছুারিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি ফিরোজ তালুকদার আরও জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতি পক্ষের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। তবে ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে এবং হত্যাকারীদের ধরতে অভিযান চলছে বলেও জানান ওসি।
টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুনিরা বেগম বলেন, আক্তার হোসেন ও আসিফুরের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগে তাদের মৃত্যু হয়েছে।
সর্বশেষ সংবাদ
- এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা সরকারের
- বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ,ভরিতে কত?
- স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা আলভীর জামিন
- শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
- আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি
- জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার
- ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- Gamification trends at bedste casino uden om rofus
- Gamification trends at bedste casino uden om rofus
- ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস



