নিজস্ব প্রতিনিধি
আজ সকালে দাউদকান্দির বারপাড়ায় গণতন্ত্রচর্চায় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দাউদকান্দির বারপাড়া (প.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণতন্ত্রচর্চচায় এক ব্যতিক্রমী স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে অংশ নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনানুযায়ী সারা দেশের ন্যায় দাউদকান্দিতেও প্রাথমিক শিক্ষা সমাপানী পরীক্ষায় ২য় স্থান অধিকারী উপজেলার বারপাড়া (প.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হল।
এ নির্বাচনে ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ১৩ জন প্রতিদ্বন্দ্বি ছিল। এদের মধ্যে ৩য় শ্রেণির মোস্তাকিম, অধরা, তামান্না রহমান তিশা, সোহাগী আক্তার; ৪র্থ শ্রেণি থেকে মোঃ শাজিদ, মোঃ ই¯্রাফিল, সাবরীন আক্তার, সেফা মারওয়া সুস্মী এবং ৫ম শ্রেণি থেকে আরাফাত, মাহিয়া জেবা, তাহতিমা সুলতানা, আঁিখ আক্তার ও মারুফা আক্তার নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে মোট ২৮৮ জন ভোটারের ভোট প্রদানের মাধ্যমে স্টুডেন্ট কাউন্সিলর র্নিবাচিত হয় ৩য় শ্রেণির তামান্না রহমান তিশা, সোহাগী আক্তার; ৪র্থ শ্রেণি থেকে মোঃ ই¯্রাফিল, সাবরীন আক্তার; ৫ম শ্রেণি থেকে আরাফাত, মাহীয়া জেবা, তাহতিমা সুলতানা, আঁিখ আক্তার।
এ নির্বাচন সম্পর্কে বারপাড়া (প.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামছুল আলম বলেন,‘অত্যন্ত শিক্ষণীয় এ কাউন্সিল নির্বাচনে ছাত্রছাত্রীরা উৎসবমূখর পরিবেশে অংশ নেয়।’ তিনি আরো বলেন,‘ কাছাকাছি সময়ে নির্বাচিত কাউন্সিলরগণ একজন প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন’।
সর্বশেষ সংবাদ
- জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার
- ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- Gamification trends at bedste casino uden om rofus
- Gamification trends at bedste casino uden om rofus
- ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস
- কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু
- সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
- বাঁশখালীতে বন্যাদুর্গতদের বাড়ি বাড়ি চট্টগ্রাম জেলা প্রশাসক: দ্রুত টেকসই ঘর নির্মাণের বলিষ্ঠ অঙ্গীকার
- ‘পানি থেকে আলো’ চীন-বাংলাদেশ সবুজ সহযোগিতার নতুন অধ্যায়
- ভাড়া ঘরে মিললো ইয়াবা, পিস্তল ও গুলি, যুবক গ্রেপ্তার



