যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে উত্তর জেলা বিএনপি পত্র-পত্রিকায় যে কটূক্তিপূর্ণ বিবৃতির প্রতিবাদে আনোয়ারা উপজেলা আওয়ামী যুবলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা এ কথা বলেন। বক্তারা আরো বলেন যুবলীগ চেয়ারম্যান একজন ব্যক্তি নয়, তিনি নিজেই ইতিমধ্যে একটি ইনস্টিটিউট, রিসার্স সেন্টার। তিনি সারা বাংলায় যুব সমাজে জাগরণ সৃষ্টি করেছেন। তাঁর নেতৃত্বে যুবলীগ ব্যতিক্রম ধারার রাজনীতি প্রবর্তন হয়েছে। মেধা, মনন, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, আধুনিক বিজ্ঞান সম্মত সংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার গবেষণালব্দ দর্শন ২০০৯ সালে শুরু করে ২০১১ সালে জাতিসংঘে স্বীকৃতি এবং বিশ্বব্যাপী পরিচিতি করিয়েছেন। সারাদেশে সামাজিক অবক্ষয়, দুর্নীতি, মাদকাসক্তি, সন্ত্রাসের বিরুদ্ধে যুব জাগরণ সৃষ্টি করেছেন। যুব প্রশিক্ষণ কেন্দ্র, যুব গবেষণা কেন্দ্র, যুবকদের কর্মমুখী করা, তথ্য প্রযুক্তিসমৃদ্ধ যুব সমাজ গড়তে ব্যাপক ভূমিকা পালন করেছেন। চরিত্রহীন, বর্ণচোরা, বিভিন্ন সময়ে স্বৈরাচারের দালালি করা, বারে বারে দল ও ভোল পাল্টানো এসব নেতার কুরুচিপূর্ণ মন্তব্য প্রগতিশীল ও স্বচ্ছ রাজনীতিবিদ ওমর ফারুক চৌধুরী’র কিছু যায় আসে না। ,বন্দর কমিউনিটি সেন্টারে উপজেলা যুবলীগ সভাপতি আছহাব উদ্দীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ওসমান গণি রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সদস্য আবদুল হালিম।
এতে অনান্যদের মধ্যে সাবেক ছাত্রনেতা নুরুল আলম, আনোয়ারা উপজেলা যুবলীগের সহসভাপতি নুরুল আবছার শাহ, আখতারুজ্জামান খাঁন, শহিদুল আলম, নুরুল আলম, ইমরান খাঁন, এম এ মান্নান মান্না, মোজাহিদুল ইসলাম সুমন, মোস্তাফাজামান আব্বাস, জাহাঙ্গীর আলম, আবদুল হক লিটন, জামশেদুল আলম, মনছুরুল আলম মেম্বার, সাইফুদ্দীন দস্তগীর, সোহেল আরমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
- আনন্দবাজারের চোখে যে ৮ কারণে মমতার পতন
- বড় লোকসানের পথে হাঁটছে বাংলাদেশ রেলওয়ে ১ টাকা আয়ের বিপরীতে ১ টাকা ৮৬ পয়সা ব্যয়
- কোরবানির চামড়া সংরক্ষণে লবণ দেবে সরকার
- বনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণঃ বন কর্মকর্তা আবদুল কাইয়ুম নিয়াজীর বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও বন উজাড়ের অভিযোগ
- কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত
- ঠান্ডা মিয়ার গরম কথা ( ৩৫৬ ) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ সমীপে
- কর্ণফুলী পুলিশের আশ্রয়ে মেলার আসরে রমরমা জুয়া
- আনোয়ারায় বিনামূল্যে হুইলচেয়ার ও ওয়াকিং স্ট্রেচার বিতরণ
- মেহনতি মানুষের দিন
- বিআরটিএ’র রাজস্ব কর্মকর্তা সলিম উল্যাহের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ



