মীরসরাই প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে ব্যাটারির বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দাঁড়িয়ে থাকা সেইফলাইন গাড়িতে আগুন লেগে যায়। সোমবার সকাল সাড়ে ৯টায় মীরসরাই সদরের অছি মিয়া পোলের ফারুকীয়া মাদ্রাসার গেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় ভাঙ্গা দোকান এলাকায়ও একটি ট্রাকে আগুন ধরে যায়। ইঞ্জিন ক্রটির কারণে ট্রাকে আগুন ধরে বলে জানা যায়। খবর পেয়ে তাৎক্ষনিক মীরসরাই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে মীরসরাই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ইনচার্জ আবু মোহাম্মদ শরীফ জানান, ব্যাটারির বৈদ্যুতিক শর্ট থেকে ট্রাক ও সেইফলাইনে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসায় কেউ হতাহত হয়নি। তবে গাড়ি পুড়ে যাওয়ায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সর্বশেষ সংবাদ
- পতেঙ্গায় চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ ইকবাল হোসের মৃত্যু
- টিআই কাউসারের নেতৃত্বে পতেঙ্গায় অবৈধ গাড়ী আটক
- ৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়



