গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক জেলা প্রশাসক ও সচিব বীর মুক্তিযোদ্ধা নুরুল হক (৬৮) ০১ নভেম্বর সন্ধ্যা ৭.৩০ মিনিটে আলকরণ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …… .. রাজিউন). তিনি ফৌজদারহাট আবদুল্লাহ ঘাটার পশ্চিমে মোবারক আলী আর কাটির বাড়ির মরহুম সিদ্দিক আহমদের তৃতীয় ছেলে ও সাবেক প্লাটুন কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের ছোট ভাই। তিনি মৃত্যুকালে স্ত্রী,৩ সন্তান ,১ভাই, নাতি- নাতনি, আত্মীয় স্বজন রেখে গেছেন। তার দুই দফায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে রাষ্ট্রিয় মর্যদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ছেলে কানাডা থাকে বলে জানাজার সময় এখনো নির্ধারণ করা হয়নি। তার ভাইপো হাবিব জানান, সন্ধ্যা ৭টা অসুস্থবোধ করায় মেডিকেলে নিয়ে যাওয়ার সময় মারা গিয়েছেন। তিনি দীর্ঘ বছর গ্রামে ছেড়ে শহরে আলকরণে বাস করেন। তার জানাজার নামাজ এখনো নির্ধারণ করা হয়নি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন সংসদ সদস্য দিদারুল আলম,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, বীর মুক্তিযোদ্ধা পরিষদের সম্পাদকমণ্ডলী প্রমুখ।
সর্বশেষ সংবাদ
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত



