শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর যশোর জেলা পরিষদের চেয়ারম্যান শাহ হাদিউজ্জামান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শাহ হাদিউজ্জামানের ছেলে শাহ খালিদ মামুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত জানুয়ারি মাসের শেষের দিকে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হলে রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত ৩ ফেব্রুয়ারি এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ফেরত পাঠালে রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে মারা যান তিনি।
তিনি যশোর-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নে পাঁচ বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, ২০০৮ সাল থেকে যশোর জেলা পরিষদের প্রশাসক ও ২০১৬ সালের ডিসেম্বর মাসে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় যশোর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
সর্বশেষ সংবাদ
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
- সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী



