চাকতাই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রাম রাইচ মিলস মালিক সমিতির নেতা সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম (৭৬) আজ বিকেলে ঢাকা এপোলো হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। আজ বেলা ১১টায় পটিয়া বিনিনিহারা নিজ গ্রামে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি এক পুত্র তিন কন্যা বহু নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। চট্টগ্রাম রাইচ মিলের জনক খ্যাত মরহুম নজির আহমদ দোভাষের ছেলে ফরিদুল আলমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রজ পরিচালক ছৈয়দ ছগীর আহমদ, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ জামাল হোসেন, চট্টগ্রাম চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম, চাকতাই ট্রেড এসোসিয়েশনের সভাপতি এম এ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ দাশ মজুমদার, চাকতাই মহল্লা ও সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি জসিম উদ্দিন মিন্টু, এডভোকেট তারিক আহমদ প্রমুখ।
সর্বশেষ সংবাদ
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত



