লামা প্রতিনিধি
লামায় বীর মুক্তিযোদ্ধা অর্জুন চন্দ্র শীল পরলোক গমন করেছেন। শনিবার বিকাল সাড়ে ৪টায় লামা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। ১৯৭১ সালের রণাঙ্গণের এই বীর সেনানি লামা পৌরসভার ৩নং ওয়ার্ড হাসপাতাল পাড়ার বাসিন্দা । মৃত্যুর সময় তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বেশ কয়েক মাস ধরে শারিরীকভাবে অসুস্থ্য ছিলেন। বিভিন্ন জায়গায় উন্নত চিকিৎসা নিয়ে তিনি সম্প্রতি বাড়ি ফিরেন। শনিবার বিকালে বুকের ব্যাথা অনুভব করলে নিজেই লামা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে জরুরী বিভাগে ডাক্তার তাকে পরীক্ষা-নিরিক্ষা করতেই কয়েক মিনিটের মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাতেই রাষ্ট্রিয় মর্যাদায় তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।
মুক্তিযোদ্ধা অর্জুন চন্দ্র শীলের মৃত্যুতে লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মোহাম্মদ ইসমাইল, লামা পৌরসভা মেয়র মোঃ জহিরুল ইসলাম, লামা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা এস কে এইচ সব্বির আহমেদও লামা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়–য়াসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সর্বশেষ সংবাদ
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত



