আজ চট্টগ্রাম সিটি আউটার রিং রোড পরিদর্শনকালে সমবেত জনসাধারণের উদ্দেশ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় বাংলাদেশ সরকার ও জাইকার যৌথ অর্থায়নে এই সিটি আউটার রিং রোডটি বাস্তবায়িত হচ্ছে। এটি হবে কর্ণফুলী নদীর তলদেশে টানেলের জন্য এপাড়ের সংযোগ রোড। প্রকল্পটি শুধু নগরীর ৩৭, ৩৮, ৩৯, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের ২০ লক্ষাধিক মানুষকে জলোচ্ছ্বাস থেকে রক্ষা করার পাশাপাশি এলাকার উন্নয়নের মাধ্যেমে চেহারা পাল্টে যাবে। রিং রোডকে সিইপিজেডের সঙ্গে সংযোগ করে দিচ্ছি, তাই ইপিজেড ও বন্দরের গাড়ি এই রোড দিয়ে চলাচল করতে পারবে। এতে নগরীতে যানজট যেমন কমে যাবে তেমনি পর্যটনশিল্পের বিকাশ ঘটবে। তিনি আরো বলেন, বাংলাদেশ বিশ্বের দেশগুলোর মধ্যে ষষ্ঠ নিরাপদতম দেশ। তাই পর্যটন, ব্যবসা-বানিজ্যের নিরাপদ স্থান বাংলাদেশ। একবিংশ শতাব্দীতে বিশ্বের আর কোনো দেশ উন্নতির এমন অসাধ্য সাধন করতে পারেনি, যেমন পেরেছে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতাও একসময় অসাধ্য ছিল কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তা সম্ভব হয়েছে। এসময় সিডিএ প্রধান প্রকৌশলী জসিম উদ্দিন, প্রকল্প পরিচাল হাসান বিন শামস, রাজিব দাশ, নির্মাণ প্রতিষ্ঠানের উর্ধ্বতর কর্মকর্তা এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক



