বড়লিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সদ্য নির্বাচিত সাধারন সম্পাদক বিপুল বড়ুয়ার আত্মহত্যা জনিত মৃত্যুতে আজ ইউনিয়ন আওয়ামী পরিবারে শোকের ছায়া নেমে আসে। আজ দুপুরে কর্তৃলা বৌদ্ববিহারে অসংখ্য মানুষের সাথে বড়লিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা মৃত বিপুল বড়ুয়ার অন্তিম যাত্রা ও শেষকৃত্য অনুষ্টানে উপস্থিত হয়ে তার বিদেহী আত্মার শান্তি ও সৎগতি কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন বড়লিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুল ইসলাম সানু, বড়লিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুপ্রিয় বড়ুয়া রূপম, বড়লিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো জাবেদ, যুবলীগ নেতা জয়নাল আবেদীন মনু, বঙ্গবন্ধু লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রাজীব রাহুল, যুবলীগ নেতা রুবেল, প্রসজিৎ বড়ুয়া, মো কায়সার, কাউসারজ্জামান,সাহেদ,কায়ছার হামিদ।মো: সিরাজ, অন্তুবড়ুয়া,বাবু চন্দন চৌধুরী, আওয়ামীলীগ নেতা অনুপম বড়ুয়া, মো জসিম প্রমুখ।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ