শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার, ১৩ সেপ্টেম্বর
কক্সবাজার শহরে পুলিশি বাধায় আটকে পড়েছে রোহিঙ্গাদের জন্য নেয়া বিএনপির ত্রাণবাহী ২২টি ট্রাক। বুধবার সকাল ১১ টার দিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি দল শহীদ মিনার রোড থেকে ২২ টি ট্রাকের চাবিও জব্দ করেছে।
জানা গেছে, কক্সবাজারের উখিয়া-টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করতে স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাসের নেতৃত্বে মঙ্গলবার কক্সবাজার পৌঁছে বিএনপির একটি প্রতিনিধি দল। রাতভর ২২ টি ট্রাকে ত্রাণ সামগ্রী ভরে বিএনপি নেতাকর্মীরা। পরে ২২টি ত্রাণবাহী ট্রাক বুধবার সকাল থেকে শহীদ মিনার রোডের বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এর পর সকাল ১১ টার দিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি দল ট্রাকগুলোর আশেপাশে অবস্থান নেয় পরে পুলিশ ২২ টি ট্রাকের চাবিও জব্দ করেন।
কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, পুলিশ জানিয়েছে প্রশাসনের অনুমতি ছাড়া ত্রাণবাহী গাড়ি কোথাও যেতে পারবে না। এর পরই জেলা বিএনপি সভাপতি উখিয়া টেকনাফের সাবেক এমপি শাহজাহান চৌধুরী ও সদর আসনের সাবেক এমপি লূৎফর রহমান কাজল জেলা প্রশাসক কার্যাালয়ে গেলেও জেলা প্রশাসকসহ অন্যরা বাইরে থাকায় দেখা করা সম্ভব হয়নি।
জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জানা যায়, জেলা প্রশাসকসহ অন্যান্যা ঊধ্বর্তন কর্মকর্তারা উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্পে বিদেশী কূটনৈতিকদের সাথে রয়েছেন।
নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তাহমিলুর রহমান জানান, ব্যক্তি বিশেষের ব্যানারে ত্রাণ দেয়া যাবে না। যারা ত্রাণ দিতে চায় তাদের প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কেন্দ্রের সাথে যোগাযোগ করতে হবে। তবে বিএনপির বিষয়টি আমি জানি না।
এদিকে, ত্রাণবাহী ট্রাকের পাশে অবস্থান নেয়া পুলিশের এসআই আবুবকর জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ত্রাণবাহী ট্রাকগুলো কোথাও যেতে না দিতে উপরের নির্দেশনা রয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ত্রাণবাহি ২২টি ট্রাক শহীদ মিনার রোড়ে আটক রয়েছে।
—————-
সর্বশেষ সংবাদ
- ৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে
- বিভিন্ন ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আইজিপি ব্যাজ পাচ্ছেন ৩৪১ জন
- নতুন ৫টি উপজেলা
- আনন্দবাজারের চোখে যে ৮ কারণে মমতার পতন
- বড় লোকসানের পথে হাঁটছে বাংলাদেশ রেলওয়ে ১ টাকা আয়ের বিপরীতে ১ টাকা ৮৬ পয়সা ব্যয়
- কোরবানির চামড়া সংরক্ষণে লবণ দেবে সরকার
- বনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণঃ বন কর্মকর্তা আবদুল কাইয়ুম নিয়াজীর বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও বন উজাড়ের অভিযোগ
- কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত
- ঠান্ডা মিয়ার গরম কথা ( ৩৫৬ ) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ সমীপে
- কর্ণফুলী পুলিশের আশ্রয়ে মেলার আসরে রমরমা জুয়া



