র্যাবের মামলায় ২ ভাই ওয়ারেন্টভুক্ত আসামী। ১ ভাই নানান অপরাধে জড়িত অন্য ভাই খোদ পুলিশেরই ক্যাশিয়ার হয়ে ডবলমুরিং থানায় জুয়া, মাদকসহ ভয়ংকর অসামাজিক ও সমাজ […]
Category: সর্বশেষ খবর
বন্দরটিলায় শামসুল আলম সারাং বাড়ীতে অগ্নিকান্ডে আহত ৩, ব্যাপক ক্ষয়ক্ষতি
নিজস্ব প্রতিবেদক নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডের বন্দরটিলা শামসুল আলম সারাং এর বসতবাড়িতে ১৯ আগস্ট শুক্রবার ভোর ৫,১৫মিনিটে অগ্নিকাণ্ডে ৩জন আহত হয়েছেন । এছাড়া এই […]
আনোয়ারা বারশত ইউনিয়নে অচেনা যুবকের দা’য়ের কোপে এক বৃদ্ধ খুন
আনোয়ারা বারশত ইউনিয়নে অচেনা যুবকের দা’য়ের কোপে সুনীল চন্দ্র নাথ ( (৫৫) নামে এক বৃদ্ধ খুন।এই ঘটনায় আগন্তুুক(৩০)কে আটক করেছে পুলিশ। ১৮ আগষ্ট বৃহস্পতিবার সকাল […]
সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। তাই সব সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বহস্পতিবার (১৮ আগস্ট) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ […]
গর্ভধারণী মা হত্যার আসামী ছেলে আটক
ছেলের সন্দেহ ছিল মা সব সম্পত্তি বিক্রি করে বিদেশ পাড়ি দিবে। তা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে গত মঙ্গলবার চট্টগ্রামের পটিয়ায় মাকে নিজ হাতে গুলি করে […]
চট্টগ্রামের মন্ত্রী-এমপিরা সিআরবি’র বাইরে রেলের জায়গায় হাসপাতাল নির্মাণের অনুরোধ করলেন
পরিবেশ অধিদফতরের প্রতিবেদন ও সর্বস্তরের মানুষের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে চট্টগ্রামের ফুসফুস কালচারাল হেরিটেজ সিআরবিতে ইউনাইটেড হাসপাতাল নির্মাণের বিষয়টি স্থগিতের জন্য রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম […]
সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে জলোচ্ছ্বাস
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপের পর নিম্নচাপে পরিণত হয়েছে। এতে বায়ুচাপের আধিক্যের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য […]
বাসস এর সুনামগঞ্জ প্রতিনিধি পদে নিয়োগ পেলেন আল-হেলাল
মাফরোজা সিদ্দিকা বুশরা রাষ্ট্র পরিচালিত জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি পদে নিয়োগ পেয়েছেন যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার সন্তান ও সিনিয়র […]
বাস ও মিনিবাসেরভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার
জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধির পর ডিজেল চালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রবিবার ৭ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক […]
২০২১-২২ অর্থবছরে দেশের অন্যতম সর্বোচ্চ করদাতার স্বীকৃতি অর্জন গ্রামীণফোনের জাতীয় কোষাগারে গ্রামীণফোনের অবদান প্রায় ৩,৫৪৯ কোটি টাকা
ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার ও দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠান গ্রামীণফোন, ২০২১–২০২২ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক দেশের অন্যতম সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পেয়েছে। এ নিয়ে টানা সাতবারের মতো এ সম্মাননা অর্জন করলো গ্রামীণফোন। টেলিযোগাযোগ খাতে টেক সার্ভিস লিডার গ্রামীণফোনকে সর্বোচ্চ পরিমাণ কর প্রদানের জন্য সম্মানিত করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)। এ উপলক্ষ্যে বৃহৎ কর ইউনিটের আয়কর অনুবিভাগের কর কমিশনার ইকবাল হোসেনের সভাপতিত্বে সম্প্রতি একটি অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনার সদস্য শাহীন আক্তার গ্রামীণফোনের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ইয়েন্স বেকারের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব করপোরেট ট্যাক্স মো. মহসিন। নিজেদের কর প্রদানের পাশাপাশি, অন্যদেরও এ ব্যাপারে উৎসাহিত করতে অনন্য দৃষ্টান্ত স্থাপনে প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোন।বিগত অর্থবছরে গ্রামীণফোন আয়কর বিভাগের বৃহৎ করদাতা ইউনিটে ৩,৫৪৯ কোটি টাকা অবদান রেখেছে। এ নিয়ে গ্রামীণফোনের সিএফও ইয়েন্স বেকার বলেন, “টেলিনর ও গ্রামীণফোনে আমরা গভর্নেন্স নিশ্চিত করতে এবং আমাদের সকল কার্যক্রম দায়িত্বের সাথে পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। টানা সাতবারের মতো এনবিআর থেকে এ স্বীকৃতি পেয়ে আমরা সম্মানিত, যা আমাদের জাতীয় কোষাগারে ধারাবাহিকভাবে অবদান রাখতে এবং স্মার্ট বাংলাদেশ গঠনে নিরলস কাজ করে যেতে অনুপ্রাণিত করবে। দায়িত্বশীল ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে কর প্রদানকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করি; কেননা, কর রাজস্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখার মাধ্যমে যেকোনো দেশের উন্নয়নেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা সার্বিকভাবে কমিউনিটির ক্ষমতায়নে অবদান রাখবে।” এর আগে, টানা ছয়বারের মতো, অর্থাৎ ২০১৫–১৬, ২০১৬–১৭, ২০১৭–১৮, ২০১৮–১৯, ২০১৯–২০ এবং ২০২০–২১ অর্থ বছরের মতো গ্রামীণফোন টেলিযোগাযোগ বিভাগে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সর্বোচ্চ করদাতার স্বীকৃতি পায়।