নগরীর খুলশীতে অবস্থিত ওব্যাট জুনিয়র হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৫ মার্চ বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়।
ওব্যাট হেলপার্স’র চেয়ারম্যান, আনোয়ার খান আকমলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য পরিবেশবীদ জাফর আলম, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রয়াস স্কুলের অধ্যক্ষ লে.কর্ণেল মোহাম্মদ মাহবুব মোরশেদ।
বিশেষ অতিথি ছিলেন, ড. মোহাম্মদ কামাল উদ্দিন, ওব্যাট হেলপার্স’র প্রোগ্রাম ম্যানেজার সোহেল আক্তার খান, মোহাম্মদ লাবিব, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ স্ট্রীট চাইল্ড বাংলাদেশ, এসডিজি ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট নোমানুল্লাহ বাহার, পিজিওথেরাপিস্ট মো.আব্দুল জলিল,অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে শরীর ও মন ভালো থাকে, যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখে। আর এর মাধ্যমে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হয়। তরুণদের জন্য এসব সৃজনশীল ক্ষেত্র আমাদেরকেই সৃষ্টি করতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলা-ধুলা, সাহিত্যচর্চা, সৃজনশীল গুণাবলী, সংস্কৃতি ও বিনোদনমূলক কর্মকান্ড তরুণদের বিপথগামী হওয়া থেকে বিরত রাখে।
তাই সচেতন সমাজকে এগিয়ে আসতে হবে। আর তরুণদের সৃজনশীল কাজে উৎসাহ দিতে হবে ও অপসংস্কৃতি থেকে নিরুৎসাহিত করতে হবে। তরুণরা শিক্ষিত হলে, ভালো কাজ করলে তার সুফল, পরিবার, সমাজ তথা রাষ্ট্র ভোগ করবে। দক্ষ জনগোষ্ঠী একটি দেশের জন্য বড় সম্পদ। আমাদেরকে বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে। টেকনোলজির দিকে নজর দিতে হবে। কারিগরি শিক্ষায় উৎসাহ বাড়াতে হবে। এর ফলে সহজে কর্মসংস্থান ও আত্মনির্ভরশীল হওয়া যায়। আমাদেরকে হতে হবে সমাজের আলোকিত স্মরণীয় ও বরণীয় মানুষ। সফল মানুষের পদাঙ্ক অনুসরণ করতে হবে। পড়তে হবে সফল মানুষের জীবন কাহিনী। জানতে হবে তাদের জীবনের সফলতার গল্পগুলো।
পরে আবৃত্তি, নাটক, নৃত্য, গান ও খেলাধুলার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ওব্যাট স্কুলের শিক্ষার্থীদের কলকাকলি ও নাচে-গানে পুরা অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে।
সর্বশেষ সংবাদ
- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি
- ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৭) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমীপে
- শিক্ষকরা সরকারের বেতনভুক্ত, তাই তাদের অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই-প্রেস কাউন্সিল চেয়ারম্যান



