সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যুব সম্প্রীতি সংঘের সদস্যদের যুব সমাজের ক্ষমতায়নের মাধ্যমে উগ্রবাদীকারণ এবং সহিংস উগ্রবাদ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্যোগ ফাউন্ডেশনের আয়োজনে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের বাস্তবায়নে গ্লোবাল অ্যাফেয়ার্স, কানাডার অর্থায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ একেএমএ হাবীব সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের মহাপরিচালক হুমায়ূন কবির, উদ্যোগ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক খন্দকার জিল্লুর রহমান, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, কলেজের প্রভাষক কৃষ্ণা রানী সরকার, উদ্যোগ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী আব্দুল জব্বার, শিক্ষার্থী সাখাওয়াত হোসেন জনি, ঈশরাত জাহান স্বর্ণা প্রমূখ। সভায় উগ্রবাদ, উগ্রবাদী কি এবং কিভাবে তার প্রতিরোধ করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়।
সর্বশেষ সংবাদ
- শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছিলেন দেশবরেণ্য আপোষহীন দেশপ্রেমিক রাজনীতিবিদ
- পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী
- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি



