নুরুল ইসলাম রিপন
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু মানুষ আসেন যারা শুধু একটি নির্দিষ্ট গণ্ডিতেই সীমাবদ্ধ থাকেন না, বরং তাঁদের ব্যক্তিত্ব, দেশপ্রেম ও কর্মগুণে হয়ে ওঠেন সবার শ্রদ্ধার পাত্র। তেমনি একজন উজ্জ্বল নক্ষত্র ও রাজনীতির আদর্শিক, সাহসী ও আপোষহীন নেতা রাজনীতির সিংস পুরুষ ছিলেন বিএনপির সাবেক মন্ত্রী স্হায়ী কমিটির প্রভাবশালী সদস্য এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ পার্লামেন্টেরিয়ান চট্টগ্রামের কৃতিপুরুষ শহীদ সালা উদ্দিন কাদের চৌধুরী।
(১৩ মার্চ ১৯৪৯ – ২২ নভেম্বর ২০১৫), যিনি রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ মানুষের কাছে রাজনীতির সিংহ পুরুষ ও আপোষহীন নেতা হিসেবে ব্যাপকভাবে পরিচিত ছিলেন, বাংলাদেশের রাজনীতিতে অন্যতম এক আলোচিত, প্রভাবশালী ব্যক্তিত্ব। তাঁর সমর্থক ও বাংলাদেশের জনগণ তাঁকে “সিংহ পুরুষ” হিসেবে অভিহিত করে থাকেন। তিনি চট্টগ্রামের রাউজান ও অন্যান্য আসন থেকে মোট ৬ বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।

প্রাথমিক জীবন:-
সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের রাউজানের গহিরা গ্রামের বক্সআলী চৌধুরী বাড়ীর সন্তান,তিনি ১৩ মার্চ, ১৯৪৯ সালে জন্মগ্রহন করেন। তার পিতার নাম ফজলুল কাদের চৌধুরী যিনি বাংলাদেশের স্বাধীনতার পূর্ববর্তি সময়ে পাকিস্তানের জাতীয় সংসদের একজন স্পিকার ছিলেন এবং কয়েক দফায় পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তার দুই ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বর্তমান সংসদ সদস্য (চট্টগ্রাম-৬)রাউজান( এমপি)এবং সাইফুদ্দিন কাদের চৌধুরী। সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী। তাদের দুই ছেলে হুম্মাম কাদের চৌধুরী বর্তমান (চট্টগ্রাম-৭) রাংগুনীয়া সংসদ সদস্য (এমপি) ও ফাইয়াছ,কাদের চৌধুরী এবং এক মেয়ে ফারজিন কাদের চৌধুরী।

শিক্ষাজীবন: –
সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রাথমিক শিক্ষা শুরু হয় পাকিস্থানের সাদিক পাবলিক স্কুলে। পরবর্তীতে সেখান থেকে ফিরিয়ে এনে চট্টগ্রামের সেন্ট প্লাসিড স্কুলে ভর্তি করানো হয়, সেখান থেকেই মাধ্যমিক পাশ করেন। এরপর ঢাকার নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন। এরপর পাকিস্থানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মান ডিগ্রি অর্জন করেন।

রাজনৈতিক জীবন:-
সালাউদ্দিন কাদের চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের বেশ কয়েকবার সাংসদ সদস্য ছিলেন। ২০০১, থেকে ২০০৬, সাল পর্যন্ত তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ সম্পর্কিত কমিটির উপদেষ্টা ছিলেন। সালাউদ্দিন কাদের চৌধুরী ১৯৭৯, ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে সাত মেয়াদের সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে নির্বাচনী অঞ্চল রাউজান থেকে পূণঃনির্বাচিত হন।

রাজনৈতিক জীবন ও উত্থান-
সালাহউদ্দিন কাদের চৌধুরীর রাজনীতিতে হাতেখড়ি হয় তাঁর বাবার আদর্শে মুসলিম লীগের মাধ্যমে। তবে সময়ের সাথে সাথে তিনি বিভিন্ন রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন-
* সংসদ সদস্য: তিনি ১৯৭৯ সালে মুসলিম লীগ থেকে, ১৯৮৬ সালে জাতীয় পার্টি থেকে, ১৯৯১ সালে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) থেকে এবং পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মোট ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন।
* মন্ত্রিত্ব ও দায়িত্ব: তিনি হুসেইন মুহম্মদ এরশাদের সরকারে মন্ত্রী হিসেবে এবং পরবর্তীতে ২০০১-২০০৬ মেয়াদে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংসদীয় বিষয়ক উপদেষ্টা হিসেবে ও দায়িত্ব পালন করেন।
* দলের অবস্থান: মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম ‘স্থায়ী কমিটি’র সদস্য ছিলেন।তাঁর বাগ্মিতা, রসাত্মক ও তীক্ষ্ণ রাজনৈতিক মন্তব্য এবং সংসদীয় বিতর্কে অনমনীয় মনোভাবের কারণে তিনি সমাদৃত ও সমালোচিত দুই-ই ছিলেন।

১৯৭১ সালের ভূমিকা ও বিতর্ক-
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তাঁর এবং তাঁর পরিবারের ভূমিকা ছিল চরম বিতর্কিত। বাংলাদেশের স্বাধীনতা এবং পাকিস্তানের ভাঙনের তীব্র বিরোধিতা করেছিলেন তিনি ও তাঁর পিতা। মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের রাউজান ও আশপাশের এলাকায় পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের সঙ্গে তাঁর সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

৫. বিচার ও ট্রাইব্যুনাল-
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করলে ২০১০ সালে তাঁকে গ্রেপ্তার করা হয়।
* অভিযোগ: ১৯৭১ সালে গণহত্যা, হত্যা, নির্যাতন এবং হিন্দুদের ওপর অত্যাচারের মোট ২৩টি সুনির্দিষ্ট অভিযোগ তাঁর বিরুদ্ধে আনা হয়।
* রায়: ২০১৩ সালের ১ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৯টি অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করে।
* আপিল: ২০১৫ সালের ১৮ নভেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট তাঁর রিভিউ আবেদন খারিজ করে ফাঁসির রায় বহাল রাখে। (যদিও বিএনপি ও তাঁর আইনজীবীরা এই বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছিলেন)।

মৃত্যু ও দাফন-
২০১৫ সালের ২২ নভেম্বর রাত ১২টা ৪৫ মিনিটে (দিবাগত রাতে) ঢাকা কেন্দ্রীয় কারাগারে সালাহউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ফাঁসি কার্যকরের পর তাঁর মরদেহ চট্টগ্রামের রাউজানের গহিরা গ্রামে পৈতৃক বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে পুরো বাংলাদেশের মানুষ শোকাহত হয়েছিল।

রাউজানের ইতিহাসে তাঁর পরিচিতি-
রাউজানের গহিরা গ্রাম থেকে উঠে এসে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছানোর কারণে সালাউদ্দীন কাদের চৌধুরী দীর্ঘদিন ধরে স্থানীয় ও জাতীয় আলোচনার অংশ। তাঁর সমর্থকেরা তাঁকে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করেন। অন্যদিকে, মুক্তিযুদ্ধকালীন অপরাধে আদালতের দণ্ড তাঁর রাজনৈতিক জীবনের অবিচ্ছেদ্য ঐতিহাসিক অধ্যায়।

সালাউদ্দীন কাদের চৌধুরীর জীবন বাংলাদেশের রাজনীতির একটি জটিল অধ্যায়—যেখানে রয়েছে পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকার, সংসদীয় জীবন, ক্ষমতার কেন্দ্রের সঙ্গে সম্পৃক্ততা এবং মুক্তিযুদ্ধকালীন অপরাধের বিচার। তাঁকে নিয়ে ইতিহাস আলোচনা করতে হলে রাজনৈতিক ভূমিকার পাশাপাশি আদালতের রায় ও ১৯৭১ সালের ঘটনাবলিও যথাযথভাবে তুলে ধরা জরুরি। তিনি দেশী বিদেশী রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। মরহুম সালা উদ্দিন কাদের চৌধুরী দৃশ্যমান জগৎতে জীবিত না থাকলেও মানুষের হৃদয়ে অনন্তকাল বেঁচে থাকবেন। এই সাহসী রাজনীতিবিদ হিংহ পুরুষের অনুপস্থিতিতে রাজনীতির অপুরনীয় ক্ষতি হয়েছে। তিনি একজন স্পষ্টবাদী রাজনীতিবিদ ছিলেন ছিলেন আপোষহীন রাজনীতিবিদ, তাঁর জানাযাই প্রমাণ করেছিল তিনি কেমন জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। সালা উদ্দিন কাদের চৌধুরী যখন সংসদে কথা বলতেন এবং রাজনৈতিক মঞ্চে বক্তব্য রাখতেন তখন প্রমানীত হতো তাকে মানুষ কেমন ভালোবাসতেন। শ্রেষ্ঠ পার্লামেন্টেরিয়ান সালা উদ্দিন কাদের চৌধুরী সর্বশেষ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ২ (ফটিকছড়ি ) আসনের বিএনপির সংসদ সদস্য ছিলেন। তিনি শুধু একজন রাজনীতিবিদ নয় দেশের সম্পদ ছিলেন, দেশ বিদেশে ব্যাপক পরিচিত ব্যক্তি ছিলেন, তিনি ও,আই,সির মহাসচিব পদে নির্বাচন করেছিলেন মাত্র এক ভোটের ব্যবধানে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করা হয়েছিল। তার সাহসী ও রসালো বক্তব্যে জনসভায় মাঠ কাপাতেন, তিনি প্রায় সময় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য রাখতেন। চট্টগ্রামের রাউজান গহিরা এলাকায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করে দেশ কাপিয়েছিলেন এই সিংহ পুরুষ, আজীবন তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি।
আপোষহীন রাজনীতিবিদ হিসেবে তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন অনন্তকাল। লেখক:— সাংবাদিক, কলামিস্ট, রাজনীতিবিদ।

সর্বশেষ সংবাদ