সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
২০১৯ সালের ২৩ মে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার মাস্টার ড্রেন নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত অর্ধেক কাজ সম্পন্ন হয়নি। নানাবিধ জটিলতার কারণে ড্রেন নির্মাণের শম্ভুক গতি। যার কারণে দূর্ভোগে পড়েছে পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। পৌর শহরের প্রধান সড়কে ড্রেন নির্মাণের সামগ্রী বালু, পাথর, রডসহ অন্যান্য উপকরণ রাখার কারণে যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে পড়েছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ছুটির পর স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে চলাচল করছে। পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ইতিমধ্যেই ঈদ মার্কেটের ছোঁয়া লেগেছে পৌরসভায়। সে কারণে প্রতিদিন বহিরাগত লোকজনের ভীড় দেখা দিয়েছে চোখে পড়ার মত। ব্যবসায়ীদের দাবি পৌরসভার প্রধান সড়কে যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ হওয়ার কারণে ঈদ মার্কেটগামী গ্রহকরা ছেলে-মেয়েদের নিয়ে সহজে মার্কেটে আসতে পারছে না।
পৌরসভার সহকারি প্রকৌশলী মেহেদুল ইসলাম জানান, জাইকার সহায়তা পুষ্ঠ নবীদেব প্রকল্পের আওতায় পৌরসভায় মাস্টার ড্রেন নির্মাণ হচ্ছে। ড্রেন নির্মাণে ব্যয় হবে ৩ কোটি ৬৫ লাখ ৬৭ হাজার ৮০৮ টাকা এবং বরাদ্দ রয়েছে ৩ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার ৫৩১ টাকা। গাইবান্ধার আব্দুল লতিফ হক্কানী ঠিকাদার প্রতিষ্ঠান ড্রেন নির্মাণ করছে। তিনি বলেন, রংপুর অঞ্চলের সমস্ত প্রকল্পের মেয়াদ ২ বছর বাড়ানোর নিদের্শনা দিয়ে সংশ্লিষ্ট উদ্ধর্তন কর্তৃপক্ষ। নির্মাণ সামগ্রী সড়কে উপরে রাখার কারণে পথচারীদের একটু সমস্যা হচ্ছে। পৌর মেয়র আব্দুল্লাহ্ আল-মামুন জানান, নির্মাণ সামগ্রী পৌর শহরের প্রধান সড়কের উপর রেখে কাজ করার কারণে পথচারী এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের ক্ষণিকের জন্য সমস্যা দেখা দিয়েছে। তবে এনিয়ে ঠিকাদার প্রতিষ্ঠানকে তাগাদা দেয়া হয়েছে। তিনি বলেন, যাতে করে নির্মাণ সামগ্রী খোলামেলা জায়গায় জমা রাখার যায় সে ব্যাপারে ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে এবং পথচারীদের দূর্ভোগ লাঘব করা হবে। তিনি আরও বলেন, উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে জনগণকে সামান্য কষ্ট মেনে নিতে হবে। ঠিকাদার প্রতিষ্ঠান আব্দুল লতিফ হক্কানীর প্রতিনিধি সোহেলা রানা জানান, পৌর শহরের জায়গা প্রসস্থ, বিদ্যুতের খুটি সরানো নিয়ে জটিলতার কারণে ড্রেন নির্মাণে বিলম্ব হচ্ছে। তাছাড়া নির্মাণ সামগ্রী রাখার মতো পৌর শহরে খোলামেলা কোন জায়গা না থাকায় সড়কের উপরে রাখতে হচ্ছে। সে কারণে পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের একটু বেঘাত সৃষ্টি হয়েছে। প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বৃদ্ধি হয়েছে। পৌর মেয়র দ্রুত ড্রেন নির্মাণে জায়গা প্রসস্থ এবং বিদ্যুতের খুটি সরানোর ব্যবস্থা করলে ড্রেন নির্মাণ নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন করা সম্ভব।
সর্বশেষ সংবাদ
- শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছিলেন দেশবরেণ্য আপোষহীন দেশপ্রেমিক রাজনীতিবিদ
- পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী
- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি



