সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নিখোঁজ জেলের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। নিখোঁজ হওয়ার ৬ দিন পর গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের সোনাইলের বিল হতে জেলে সুবাস চন্দ্র বর্মনের লাশ উদ্ধার করা হয়। সুবাস উত্তর মরুয়াদহ মাঝিপাড়া গ্রামের সতিষ চন্দ্র বর্মনের ছেলে। গত রোববার সকালে সুবাস প্রতিদিনের ন্যায় মাছ ধরার জন্য বাড়ি থেকে বেড়িয়ে যায়। দিন গড়িয়ে রাতে সে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজা-খুঁজি শুরু করে। গত ৬দিন পর শুক্রবার দুপুরে স্থানীয় কিছু সংখ্যক যুবক সোনাইলের বিলে মাছ ধরতে গিয়ে কুঁচুরি পানার নিচ থেকে সুবাসের লাশ ভেসে উঠে। তাদের চিৎকারে পরিবারের লোকজন ছুঁটে এসে সুবাসের লাশ শনাক্ত করে। ইউপি চেয়ারম্যান কনক কুমার গোস্বামী জানান, সুবাস দীর্ঘদিন ধরে নদী-নালা, পুকুর-ডোবা, বিল-ঝিল এবং নিচু জলাশয়ে মাছ ধরে জীবিকা নিরবহ করে আসছিল। তার সাথে কার শক্রুতা না থাকার কথা। ওসি এসএম আব্দুস সোবহান জানান, এনিয়ে এখন পর্যন্ত থানা কোন মামলা হয় নাই।
সর্বশেষ সংবাদ
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা
- চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা
- ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশির মৃত্যু
- ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৩
- The Science Behind Spinanga’s Unique Taste
- চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ


