মোঃ হযরত বেল্লাল
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তার পানি কমতে শুরু করায় তীব্র ভাঁঙন দেখা দিয়েছে। গত ৪দিনের ব্যবধানে দুই শতাধিক পরিবারের বসতবাড়ি নদীগর্ভে বিলিন হয়ে গেছে। পাগলার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ভাঁঙনের মুখে পড়েছে হাজারও পরিবার। গত দুদিন ধরে তিস্তার পানি কমতে শুরু করায় উপজেলার কাপাসিয়া, চন্ডিপুর , শ্রীপুর, হরিপুর ও বেলকা ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর বিভিন্ন চরে ভাঁঙন দেখা দেয়। দিনের পর দিন ভাঁঙন অব্যাহত থাকায় গত ৪দিনের ব্যবধানে উপজেলার লালচামার, উজান বোচাগাড়ি, বাদামের চর, পাগলার চর, চরচরিতাবাড়ি, বেলকা নবাবগঞ্জ, তালুল বেলকা, বাবু বাজার, চরহরিপুর এলাকায় দুই শতাধিক পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে বিলিন হয়ে গেছে। এছাড়া ভাঁঙ্গনের মুখে রয়েছে হাজারও পরিবার। তিস্তার কড়াল গ্র্যাস থেকে শেষ সম্বল টুকু রক্ষা করার জন্য মরিয়া হয়ে উঠেছে ভাঁঙনের মুখে বসবাসরত পরিবারগুলো। কাপাসিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানান- তীব্র ভাঁঙন দেখা দেওয়ায় ঘরবাড়ি সরানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছে ভাঙনের মুখে বসবাসরত পরিবারগুলো। তিনি বলেন ৪দিনের ব্যবধানে তার ইউনিয়নে কমপক্ষে একশত পরিবারের বসতবাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে। উপজেলা প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার জানান- চেয়ারম্যানের মাধ্যমে নদী ভাঁঙন পরিবারের তালিকা প্রস্তুত করে জেলা প্রশাসকের নিকট পাঠানো হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়নের পানিবন্ধি ও ভাঙন কবলিত পরিবারদের মাঝে ত্রাণ বরাদ্দ প্রদান করা হয়েছে।
সর্বশেষ সংবাদ
- শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছিলেন দেশবরেণ্য আপোষহীন দেশপ্রেমিক রাজনীতিবিদ
- পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী
- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি



