সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
২০১৩ সালের ২৮ ফেব্রয়ারী দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির আদেশকে কেন্দ্র করে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশ হত্যার স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পণ করেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী (পিবিএম)।আজ সোমবার সন্ধ্যায় গাইবান্ধার পলাশবাড়িতে নতুন থানার উদ্বোধন শেষে গাইবান্ধা হয়ে রংপুর যাওয়ার প্রাক্কালে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে যাত্রা বিরতি করেন এবং চার পুলিশ হত্যার স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পণ করেন। সংক্ষিপ্ত এক আলোচনা সভায় আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী (পিবিএম) বলেন যারা নির্মমভাবে চার পুলিশ সদস্যকে হত্যা করেছে তাদেরকে ছাড় দেয়া হবে না। যে পুলিশ সদস্য আপনাদেরকে হেফাজত করতে এসেছিল আপনারা তাদেরকে রক্ষা করতে পারেননি। আপনাদেরকে এখন একটি কাজ করতে হবে সেটি হলো কারা কারা পুলিশ সদস্যকে হত্যা করেছে তাদের নাম আপনাদেরকে বলে দিতে হবে। আমরা তথ্য গোপন রেখে প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে চাই। এই পুলিশ তদন্তে কেন্দ্রের পুলিশদের সহায়তা করার দায়িত আপনাদের। এ সময় তার সঙ্গে ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর বিভাগের পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহামুদ, গাইবান্ধার পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, র্যাব-১৩ এর সিও মোজাম্মেল হক, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএস গোলাম কিবরিয়া, সুন্দরগঞ্জ থানার ওসি এসএম আব্দুস সোবহান। এছাড়া রংপুর বিভাগের ৮টি জেলার পুলিশ সুপার ও সকল থানার ওসিগণ উপস্থিত ছিলেন। এর আগে আইজিপি নিহত চার পুলিশ সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। দোয়া পরিচালনা করেন বামনডাঙ্গা রেল স্টেশন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শহিদুল ইসলাম।
সর্বশেষ সংবাদ
- শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছিলেন দেশবরেণ্য আপোষহীন দেশপ্রেমিক রাজনীতিবিদ
- পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী
- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি



