মো:উমর ফারুক,রাবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) সদস্য ও দৈনিক পুর্বাশা পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মহিউদ্দিন মাহিকে ক্ষমতাসীন দলের ছাত্রলীগ নেতাকর্মী কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাব। মঙ্গলবার দুপুরে রাবি প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসরাম তুষার ও সাধারণ সম্পাদক মানিক রাইহান বাপ্পী স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে বিষয়টি জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম তুলে ধরাসহ স্বচ্ছতা ও জবাবদিহিতার ধারা অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সাংবাদিকরা।
অকারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের উপর ছাত্রলীগ নেতাকর্মীদের ‘ন্যক্কারজনক এ হামলার ঘটনায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ক্ষেত্রে অন্তরায়’ বলে দাবী করেন তারা। সেইসাথে অবিলম্বে হামলায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান তারা।
উল্লেখ্য, গত রোববার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিক মহিউদ্দিন মাহিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সর্বশেষ সংবাদ
- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি
- ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৭) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমীপে
- শিক্ষকরা সরকারের বেতনভুক্ত, তাই তাদের অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই-প্রেস কাউন্সিল চেয়ারম্যান



