মো. ফরিদ উদ্দিন, লামা প্রতিনিধি,
বান্দরবানের লামা উপজেলায় স্কয়ার কোম্পানীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার লামা-সুয়ালক সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতের হামলায় গাড়ি চালকসহ দুই জন আহত হয়েছেন। আহতরা হলো- কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কোরবানিয়াঘোনা এলাকার বাসিন্দা সাঈদ জামালের ছেলে মো. রফিক (৩৪) ও মৃত আবু ছায়েদের ছেলে মো. ছাদেক (২৯)। এ সময় ডাকাতরা কোম্পানীর বিক্রয় প্রতিনিধির কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা লুটে নেয়।
সূত্র জানায়, স্কয়ার কোম্পানীর একটি গাড়ি শনিবার বিকালে উপজেলার গজালিয়া বাজারে বিভিন্ন কসমেটিক্স সামগ্রী বাজারজাত করে ফেরার পথে সড়কের বাইপাশ এলাকায় পৌঁছলে পূর্ব থেকে ওঁত পেতে থাকা ৯-১০ জনের একদল ডাকাত অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গাড়ির গতিরোধ করে। পরে গাড়িতে থাকা বিক্রয় প্রতিনিধির কাজে রক্ষিত নগদ ৭০ হাজার টাকা নিয়ে যায় ডাকাতরা। এ সময় প্রতিবাদ করলে ডাকাতরা গাড়ি চালক ও বিক্রয় প্রতিনিধিকে মারধর করে। খবর পেয়ে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে কাছাকাছি লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কোম্পানীর বিক্রয় প্রতিনিধি মো. ছাদেক জানায়, ডাকাতদের মধ্যে ৪ জনের হাতে বন্দুক ও অন্যদের হাতে লাঠি ছিল। তারা সবাই ক্ষুদ্র নৃ-গোষ্টি সম্প্রদায়ের লোকজন। তাদের প্রত্যেকের বয়স ২০-২৫ বছরের মধ্যে। গজালিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. হাতেম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সর্বশেষ সংবাদ
- খড়-কাঠ-মাটিতে ফুটছে দেবীর অবয়ব, চলছে পূজার প্রস্তুতি
- দাউদকান্দিতে খাদে পড়ল মেডিকেল শিক্ষার্থীদের বাস, আহত ২০
- রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু
- এলপিজির দাম কমলো
- চট্টগ্রামে বর্নাঢ্য আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব
- অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
- সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘দেবব্রত মাজী’কে সম্মানসূচক ডক্টরেট প্রদান
- চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ
- ৩১ অবৈধ অ্যাপে লেনদেন না করবেন না
- একাদশ শ্রেণিতে ভর্তিতে কলেজভেদে ফি সর্বোচ্চ ৮৫০০, সর্বনিম্ন ১৫০০ টাকা


