মো.কামরুজ্জামান, লামা
লামা-আলীকদম থেকে সড়ক পথে বান্দরবান জেলা সদরে যাওয়ার একমাত্র অভ্যান্তরীণ যোগযোগ মাধ্যম লামা-সুয়লক সড়ক। লামা-আলীকদম উপজেলার বহু লোক এই সড়ক দিয়ে যাতায়াত করলেও দীর্ঘদিন ধরে এই সড়কটির বেহাল দশা। সড়কের উপর বড়বড় গর্ত, কার্পেটিং উঠে ও পাহাড় থেকে মাটি ধ্স নেমে সড়কটি মরণ ফাঁদে রুপ নিয়েছে। বিশেষ করে সরই ক্যায়াজুপাড়া-টংগাবতী হয়ে বান্দরবানের অংশে কোনমতে মোটর সাইকেল চলতে পারলেও চার চাকার গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়েছে। এর ফলে জনযোগযোগসহ কৃষিপন্য পরিবহনে ভোগান্তি পোহাতে হচ্ছে।
সরেজমিন দেখা যায়, লামা থেকে সরই ক্যায়াজুপাড়া পর্যন্ত সড়কে পিচ-খোয়া উঠে গেছে অনেক আগে। অসংখ্যস্থানে তৈরি হয়েছে ছোট-বড় বহু গর্ত। সামান্য বৃষ্টিতেই পানি জমে নাকাল অবস্থা হয়। প্রতিদিন এই রাস্তায় হেলেদুলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ছোটবড় দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে। কিছুদিন আগে খেলোয়াড়বাহী একটি জীফ মারাত্মক দূর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলো কচ্ছপ গতিতে চলেও রেহায় পাচ্ছেনা। সড়কের এই অংশে নিত্যদিন যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এর ফলে মোটর সাইকেল নির্ভর হয়ে উঠেছে যাত্রীরা।
এলজিইিডি সূত্রে জানাগেছে, সড়কটির লামা অংশে সংস্কার শুরু হয়েছে, তবে বান্দরবান অংশে কখন সংস্কার হবে কিংবা হবে কিনা তার উত্তর মিলছেনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই সড়ক দিয়ে জেলা সদরে ও লামা উপজেলার বড় একটি ইউনিয়ন গজালিয়ায় যেতে হয়। একই সড়ক দিয়ে যেতে হয় সরই ইউনিয়ন সদরে ও কোয়ান্টম কসমো বিদ্যাপিটে। এছাড়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা বহুলোক এই সড়ক ব্যবহার করে থাকে। ফলে এই সড়ক দিয়ে প্রতিদিন পর্যটকসহ অসংখ্য মানুষ যাতাযাত করে।
সংশ্লিষ্টরা জানায়, সঠিক সময়ে বরাদ্দ পেলে চলতি বছরের মধ্যে সড়কের সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব হবে। বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষ নজরে আনা প্রয়োজন।
সর্বশেষ সংবাদ
- শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছিলেন দেশবরেণ্য আপোষহীন দেশপ্রেমিক রাজনীতিবিদ
- পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী
- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি



