মো.ফরিদ উদ্দিন, লামা প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলায় শুদ্ধভাবে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে দুইদিন ব্যাপী পরিষদ সভাকক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায়ের মাধ্যমিক, প্রাথমিক ও মাদ্রাসা পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে সোমবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন, নির্বাহী অফিসার খিনওয়ান নু। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ভূইঁয়া, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশীষ কুমার মহাজন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এম ইমতিয়াজ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন- বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, সংগীত শিল্পী-প্রশিক্ষকগণ। উদ্বোধনী অনুষ্টানে বক্তারা বলেন, এ ধরণের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা স্বদেশ প্রেম, সৎ, যোগ্য, চরিত্রবান ও মেধাবী শিক্ষার্থী হিসেবে তৈরী হবে।
সর্বশেষ সংবাদ
- শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছিলেন দেশবরেণ্য আপোষহীন দেশপ্রেমিক রাজনীতিবিদ
- পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী
- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি



