মো.ফরিদ উদ্দিন
বান্দরবানের লামা উপজেলার সরই লোহাগাড়া সড়কের হাসনাভিটাস্থ সরই খালের ওপর নির্মিত ব্রিজটির দু’পাশের সংযোগ সড়ক ধসে পড়েছে। মাটি ধসে পড়ার চারদিন পার হলেও সোমবার পর্যন্ত সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সরই ইউনিয়নের সাথে লোহাগাড়া উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ। দীর্ঘদিন ধরে ব্রিজের পাশ থেকে অবাধে বালু উত্তোলনের কারণে সংযোগ সড়কের মাটি ধসে পড়ে বলে স্থানীয়দের অভিযোগ। দ্রুত সংযোগ সড়কের কাজ সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, সরই ইউনিয়নের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগের একমাত্র মাধ্যম সরই-লোহাগাড়া সড়ক। এলাকাবাসীর সুবিধার্থে সড়কের হাসনাভিটা নামক স্থানে সরই খালের ওপর প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয়ে ১৫ বছর আগে ব্রিজটি নির্মাণ করে বান্দরবানের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। বিভিন্ন সময় স্থানীয় ও বাহিরাগত কিছু প্রভাবশালী সিন্ডিকেট এ ব্রিজের পাশ থেকে অবাধে বালু উত্তোলন করে আসছে। এতে নড়েবড়ে হয়ে পড়লে গত কয়েকদিনের অতি বর্ষণের সৃষ্ট পানির ¯্রােতের টানে ব্রিজটিসহ দু পাশের সংযোগ সড়কের মাটি ধসে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ উল আলম বলেন, সরই-লোহাগাড়া সড়কের হাসনাভিটাস্থ বেইলি ব্রিজের দু পাশের মাটির ভেঙে পড়ার ঘটনা শুনেছি। ব্রিজের পাশ থেকে অবাধে বালু উত্তোলনের কারণে মাটিসহ ব্রিজটির একাংশ ভেঙে গেছে। এতে করে শিক্ষার্থীসহ স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়েছেন। এলজিইডির দায়িত্বরতদের সাথে সমন্বয় করে দ্রুত সড়ক যোগাযোগ চালু করার ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের লামা উপজেলা প্রকৌশলী মো. মোবারক হোসেন বলেন, বান্দরবান এলজিইডির সাথে সমন্বয় করে শিগশিগরই ব্রিজটিসহ সংযোগ সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
সর্বশেষ সংবাদ
- শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছিলেন দেশবরেণ্য আপোষহীন দেশপ্রেমিক রাজনীতিবিদ
- পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী
- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি



