লামা সংবাদদাতা : ২৬ ফেব্রুয়ারি
লামা উপজেলার আবাসিক ছাত্রাবাস, এতিমখানা, হেফজখানা ও শিশু সদনসহ ৯ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৭৫০ পিচ কম্বল বিতরণ হয়েছে। বান্দরবান জেলা পরিষদ এসব শীতবস্ত্র বিতরণ করেছেন। বুধবার(২৬ ফেব্রুয়ারি) দুপুরে লামা জেলা পরিষদ গেস্ট হাউজ মিলনায়তনে এসব শীত কম্বল বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের হাতে কম্বল তুলে দিয়ে বিতরণ উদ্বোধন করেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল। এসব প্রতিষ্ঠানে মধ্যে রয়েছে, চাম্বি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আবাসিক ছাত্রবাস, মহামুনি শিশু সদন, মধুঝিরি নুরানী একাডেমী ও এতিমখানা, তাহফিজুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, মেরাখোলা নুরানী তালিমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা, ত্রিশডেবা জীনামেজু অনাথ আশ্রম, সুর্যালো শিশু সদন, রুংলন থারবা ছাত্রাবাস, ফাইতং নয়াপাড়া ইসলামী শিশু সদন।
এসময় এক সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিজয় কান্তি আইচ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রফিক ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি উনুসাং মার্মা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি সুন্দরী মার্মা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছাত্রলীগের সভাপতি মংক্যহ্ণা মার্মা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন প্রমুখ।
সর্বশেষ সংবাদ
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি
- ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৭) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমীপে
- শিক্ষকরা সরকারের বেতনভুক্ত, তাই তাদের অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই-প্রেস কাউন্সিল চেয়ারম্যান
- মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন



