রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামে আজ বুধবার ভোরে ফারুকের মৎস্য খামারে বিষ প্রয়োগে দুই লক্ষাধিক টাকার মাছ নিধন করে দুস্কৃতিকারীরা । এতে এলাকাব্যাপী ক্ষোপ বিরাজ করছে।
সুত্রে জানা যায়, নারায়নপুর খাঁ বাড়ির আহমেদ উল্যাহর বড় ছেলে ফারুক হোসেন ৫বছরের জন্য পুকুর ইজারা নিয়ে ২বছর যাবত মৎস্য চাষ করে আসছে। বুধবার ভোর রাতে দুস্কৃতিকারীরা পুকুরের পানিতে বিষ ঢেলে দেয়। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার মাছ মরে পানিতে ভেসে উঠে।
খামারের মালিক ফারুক হোসেন জানান, পুর্ব বিরোধের জের ধরে স্বার্থান্বেষী ব্যক্তিরা পরিকল্পীতভাবে মাছগুলো নিধন করছে। আমি ঘটনাস্থলে আসার আগেই অনেক মাছ লুট হয়ে গেছে। এতে আমার দুইলক্ষ টাকার লোকসান গুনতে হবে। রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ তোতা মিয়া জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ সংবাদ
- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি
- ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৭) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমীপে
- শিক্ষকরা সরকারের বেতনভুক্ত, তাই তাদের অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই-প্রেস কাউন্সিল চেয়ারম্যান



