পেকুয়া(কক্সবাজার)সংবাদদাতা
পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতির বসতঘরে হামলা ও ভাংচুর চালিয়েছে ইউপি চেয়ারম্যান ছৈয়দ নুরের নেতৃত্বে একদল দুর্বৃত্ত। এতে ওই আ’লীগ নেতার ভাই ছৈয়দ নুর (৫৭) আহত হয়েছেন। আহতকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার (১৭এপ্রিল) রাত দেড়টার দিকে রাজাখালী ইউনিয়নের বকশিয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছৈয়দ নুর একই এলাকার মৃত হাজী বজল আহমদের পুত্র। আ’লীগ নেতা হাজী মো. শেফায়েত উল্লাহ মনু বলেন, আমার বসতঘর দখল নিতে দীর্ঘদিন ধরে পায়তারা চালাচ্ছে চেয়ারম্যান ছৈয়দ নুরের নেতৃত্বে একটি কুচক্রি মহল। এর ধারাবাহিকতায় গত রবিবার রাতে একই এলাকার আব্দুল মালেক, হাবিবুল্লাহ, নেজাম উদ্দীন ও বদিউদ্দীন পাড়ার আব্দুল মোনাফ আমার বসতঘর ভাংচুর চালায়। এতে আমার বসতঘরে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হামলাকারীদের মারধরে শিকার হয়ে আমার ভাই ছৈয়দ নুর আহত হয়েছে। মূলত আমি গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান ছৈয়দ নুরের বিপক্ষে গিয়ে নৌকা প্রতিকের পক্ষে নির্বচন করায় আমার উপর এ অবিচার করছেন। আমরা এব্যাপারে আইনগত ব্যবস্থা নিচ্ছি।
সর্বশেষ সংবাদ
- খড়-কাঠ-মাটিতে ফুটছে দেবীর অবয়ব, চলছে পূজার প্রস্তুতি
- দাউদকান্দিতে খাদে পড়ল মেডিকেল শিক্ষার্থীদের বাস, আহত ২০
- রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু
- এলপিজির দাম কমলো
- চট্টগ্রামে বর্নাঢ্য আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব
- অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
- সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘দেবব্রত মাজী’কে সম্মানসূচক ডক্টরেট প্রদান
- চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ
- ৩১ অবৈধ অ্যাপে লেনদেন না করবেন না
- একাদশ শ্রেণিতে ভর্তিতে কলেজভেদে ফি সর্বোচ্চ ৮৫০০, সর্বনিম্ন ১৫০০ টাকা


