রাজশাহী মহানগর যুুবদলের আয়োজনে আজ মঙ্গলবার দুপুর
২টার দিকে বিভিন্ন জনের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। সমগ্র
বাংলাদেশে বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দালনে শহীদ, গুম ও নির্যাতিত
বিএনপি পরিবারকে দেওয়ার জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক
রহমানের প্রদত্ত উপহার বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ প্রদান করেন।
নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট।
মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায়
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম
খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা
মিজানুর রহমান মিনু।
বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক
সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও রাসিক সাবেক মেয়র
মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও
পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ
সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন ও যুবদল কেন্দ্রীয় কমিটির
রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের
সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন ।
এছাড়া মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমারসহ
যুবদলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। রাজশাহী মহানগরীতে
৫টিসহ পুরো জেলাতে ৭টি পরিবারের মধ্যে এই উপহার সামগ্রী তুলে
দেয়া হয় বলে জানান সাধারণ সম্পাদক রিটন।
সর্বশেষ সংবাদ
- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি
- ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৭) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমীপে
- শিক্ষকরা সরকারের বেতনভুক্ত, তাই তাদের অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই-প্রেস কাউন্সিল চেয়ারম্যান



