রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটিতে সাংবাদিক আলমগীর মানিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সংবাদকর্মীরা। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন পালিত হয়। রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেলের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. সোলাইমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল আল হক, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি চৌধুরী হারুনুর রশিদ, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মিলটন বড়ুয়া, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেব নাথ, জার্নালিস্ট নের্টওয়ার্ক সভাপতি শান্তিময় চাকমা, ৭১ টিভির জেলা প্রতিনিধি উচিংসা রাখাইন কায়েসসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, প্রকাশিত সংবাদের জেরে ক্ষুব্দ হয়ে এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি আলমগীর মানিককে সম্প্রতি মোবাইল ফোনে অজ্ঞাত স্থান থেকে প্রাণনাশের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। হুমকিদাতা সন্ত্রাসীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। প্রকাশিত সংবাদের জেরে এ ধরনের প্রাণনাশের হুমকিতে স্থানীয় সংবাদকর্মীরা নিরাপত্তাহীনতায় ভূগছেন। হুমকিদাতাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি জোর দাবি জানান বক্তারা। পাশাপাশি তিন দিনের মধ্যে হুমকিদাতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে সংশ্লিষ্ট মহলটির সংবাদ বর্জন করা হবে বলে মানববন্ধন থেকে ঘোষণা দেয়া হয়েছে। হুমকিদাতা ও তার সংশ্লিষ্ট মহলটির পরিচয় এরই মধ্যে পাওয়া গেছে। মানববন্ধন শেষে বিষয়টি নিয়ে আলাপ হলে, এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে আশ্বাস দেয় জেলা প্রশাসন।
সর্বশেষ সংবাদ
- শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছিলেন দেশবরেণ্য আপোষহীন দেশপ্রেমিক রাজনীতিবিদ
- পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী
- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি



