রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে পৌর সভার সাবেক মেয়র আলহাজ শফিকুল ইসলাম চৌধুরী স্মরণ সভায় বক্তারা বলেন, শফিকুল ইসলাম চৌধুরী জীবনের প্রতিটি কর্মের মধ্য নিহিত ছিল মানবতার কল্যাণ। যার কারনে তিনি আজো সকলের অন্তরে স্থান করে আছেন। এছাড়াও তিনি ছিলেন অবহেলিত মানুষের দাবী আদায়ে এক সোচ্চার ব্যক্তি। যার কাছে এসে সাধারণ মানুষ আশ্রয়স্থল হিসেবে মনে করত। এমন ব্যক্তির শুন্যতায় উপজেলাবাসি এখনো এক অভিভাকত্বহিনতায় ভুগছে। যা কখনো পুরন হওয়ার নয়। আজ বুধবার বিকেলে রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে মুন্সিরঘাটাস্থ দাওয়াত কমিউনিটি সেন্টারে মরহুমর শফিকুল ইসলাম চৌধুরী স্মরণে এক সভায় বক্তারা এসব কথা বলেন।
সভার উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসি ল্যান্ড জোনায়েদ কবির সোহাগ। প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র আলহাজ বশির উদ্দিন খানঁ। প্রধান আলোচক ছিলেন রাউজান পৌর সভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। প্রধান বক্তা ছিলেন দৈনিক পূর্বকোণে সহ সম্পাদক জাহাঙ্গীর টুটুল। বিশেষ বক্তা ছিলেন রাউজান উপজেলা শিক্ষা কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
রাউজান প্রেস ক্লাবের সভাপতি তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিউল আলম, শুভেচ্ছা বক্তব্য প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি এম.বেলাল উদ্দিন।
রাউজান প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এসএস ইউসুফ উদ্দিন ও অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজানের ইউপি চেয়ারম্যান বিএম জসীম উদ্দিন হিরু, নুরুল ইসলাম চৌধুরী শাহাজান, ইয়াছিন হোসাইন হায়দরী, মো.জিয়াউর রহমান, রাউজান উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান মজুমদার, সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল মোয়াইমেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আবুদল মোমেন, আহসান হাবিব চৌধুরী, আলী আকবর তৈয়বী, সাংবাদিক সাহেদুর রহমান মোরশেদ, নেজাম উদ্দিন রানা, জাহাঙ্গীর নেওয়াজ, কামাল উদ্দিন, হাবিবুর রহমান, নাজিম উদ্দিন মিঞাজী সাইফুল ইসলাম নিজামী, মোহাম্মদ আসিফ, সাইদুল ইসলাম, সাজ্জাদ ইসলাম, সাজ্জাদ মাহামুদ, আরমান সিকদার, সাহারিয়ার সাকিব, মো.রিয়াদ, আবু রায়হান। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ইফতার মাহফিলে অংশগ্রহন করেন।
সর্বশেষ সংবাদ
- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি
- ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৭) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমীপে
- শিক্ষকরা সরকারের বেতনভুক্ত, তাই তাদের অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই-প্রেস কাউন্সিল চেয়ারম্যান



