রাউজান পৌরসভা মেয়র মো. জমির উদ্দিন পারভেজ বলেন, দারিদ্র নির্মূলে সরকারি-বেসরকারি নানা উদ্যোগ থাকলেও দেশ ও সমাজে দারিদ্র এখনো রয়ে গেছে। অনেক পরিবার এখনো দারিদ্র ভেতর মানবেতর জীবন যাপন করছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। ভয়াবহ সামাজিক সমস্যা দারিদ্র্য নির্মূলে সমন্বিত বাস্তবভিত্তিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। ০৩ জানুয়ারি সোমবার সকালে রাউজান পৌরসভা মেয়র মো. জমির উদ্দিন পারভেজের সাথে পৌরসভা কার্যালয়ে দুবাই রাউজান সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দুবাই রাউজান সমিতির সভাপতি এম.কে জামান, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোর্শেদ চৌধুরী, সাধারণ সম্পাদক জি.এম সরোয়ার (হেলাল), অর্থ সম্পাদক মোহাম্মদ তারেক চৌধুরী, উপদেষ্টা মুহাম্মদ ফোরকান রুবেল সহ সংগঠনের নেতৃবৃন্দ।
সর্বশেষ সংবাদ
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি
- ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৭) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমীপে
- শিক্ষকরা সরকারের বেতনভুক্ত, তাই তাদের অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই-প্রেস কাউন্সিল চেয়ারম্যান
- মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন



