চট্টগ্রামের পাঁচলাইশ থানার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাইজিং গ্রামার স্কুল এর বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আজ সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষাক অধ্যক্ষ মো: জাকের হোসাইন। প্রধান অতিথি ছিলেন রাউজান এয়াছিন শাহ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি এয়াছিন শাহ কলেজের অধ্যাপক মো: আবদুল জব্বার, অধ্যাপক নাছির উদ্দিন, মো: জাফর আলম ও এইচ এম দিদারুল ইসলাম, সমাজ সেবক জসিম উদ্দিন প্রমুখ। এ সময় আরো বক্তব্য রাখেন জিয়াউল হক কুতুবী, ইকবাল হোসেন মানিক, ডা: আতিক উল।লাহ, মহল্লা কমিটির সভাপতি মো: সাইফুদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে অভিভাবক ও অভিভাবিকাগণ ও বক্তব্য রাখেন। বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণার পর কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, রাইজিং সান গ্রামার স্কুল প্রতিষ্ঠার পর থেকে আদর্শ ও নৈতিকতা সম্পন্ন শিক্ষা দানে এলাকার সুখ্যাতি অর্জন করেছে। এই বিদ্যালয় অল্প সময়ের ব্যবধানে বহু গুণে গুনান্বিত হয়েছে। বিদ্যালয়টি আরো উত্তোরোত্তর সফলতা অর্জন করে এলাকার প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠারে রূপ নিবে।
সর্বশেষ সংবাদ
- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি
- ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৭) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমীপে
- শিক্ষকরা সরকারের বেতনভুক্ত, তাই তাদের অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই-প্রেস কাউন্সিল চেয়ারম্যান



