বেনাপোল থেকে এম ওসমান
ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, বাংলাদেশে বছরে ১৫শ’ মিলিয়ন ডলারের ফুলের বাজার রয়েছে। এই বাজার প্রতিনিয়ত বাড়ছে। সেই সাথে রফতানির সম্ভাবনাও তৈরি হচ্ছে। তিনি বলেন, ফুল চাষে নারীদের আগ্রহ রয়েছে। তাদের সংশ্লিষ্টতা বাড়াতে এবং চাষীদের উন্নয়নে ইউএসএআইডি কাজ করছে। মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাথে মার্কিন সরকারের অর্থনৈতিক-বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। তবে কৃষিক্ষেত্রে আরও বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে চায় মার্কিন সরকার। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ফুলের রাজধানী হিসেবে খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ও পানিসারা এলাকায় ফুলের ক্ষেত পরিদর্শনকালে এসব কথা বলেন রবার্ট মিলার।
এসময় তিনি স্ত্রী মিশেলসহ ২০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে মিলার চাষীদের ফুলের শেড পরিদর্শন করেন।
এসময় ইউএসএআইডির প্রাইভেট সেক্টর বিভাগের উপদেষ্টা অনুরুদ্ধ রায় বলেন, চাষীরা যাতে উন্নত পদ্ধতিতে মানসম্মত ফুল উৎপাদন করতে পারে সে বিষয়ে কাজ করছেন। এতে উৎপাদনশীলতা ১৫০ ভাগ পর্যন্ত বেড়েছে।
তিনি বলেন, পানিসারায় দেশের প্রথম ফ্লাওয়ার স্টোর নির্মাণ করা হচ্ছে। আগামীতে প্যাকেজিং, গ্রেডিং ও রফতানি সম্ভাবনা নিয়ে কাজ করবে ইউএসএআইডি।
সর্বশেষ সংবাদ
- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি
- ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৭) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমীপে
- শিক্ষকরা সরকারের বেতনভুক্ত, তাই তাদের অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই-প্রেস কাউন্সিল চেয়ারম্যান



