এম ওসমান, বেনাপোল প্রতিনিধি : সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ৬৮০ খ্রিস্টাব্দের ১০ মহররম কারবালা প্রান্তরে হযরত হোসাইন (রাঃ) অকাতরে জীবন দিয়ে শিখিয়ে গিয়েছেন অন্যায়, অবিচার, জুলুম, শোষণের কাছে মাথা নত নয় বরং তার প্রতিবাদ ও প্রতিরোধ করা, প্রয়োজনে জীবন বিলিয়ে দাও তবু সত্য প্রতিষ্ঠিত হোক। যুগ যুগ ধরে ইসলাম প্রিয় মানুষ হযরত হোসাইন (রাঃ) এর মিথ্যার বিরুদ্ধে সত্যের লড়াইকে আদর্শ হিসেবে বুকে ধরে রেখেছেন।
সোমবার সকাল ১১টায় শার্শায় মুমিন শিয়া গোষ্ঠী উদ্দ্যোগে (১০ই মহররম) পবিত্র আশুরা উপলক্ষে হযরত হোসাইন (রাঃ) এর তাজিয়া ঘাড়ে করে হাই হোসেন, হাই হোসেন বলে একটি শোক মিছিল বের করে।
১০ই মহররম কারবালা প্রান্তরে তাইতো নিজের জীবন বিসর্জন দিয়ে তিনি সেই শিক্ষাটাই দিয়ে গেছেন। আর তাইতো মুসলিম জাহানের মুসলমানেরা (শিয়া গোষ্ঠী) এ দিনটিকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করে থাকেন। যে কারণে আরবি মাসের ১ম মাস হিসেবে মহররম মাসকে নির্ধারণ করা হয়েছে। মহররম এর ১০ তারিখ তথা আশুরার গুরুত্ব মর্যাদাবান ও মাহাত্মপুর্ণ । এদিনে ধর্মপ্রাণ মুসলমানগন রোজা রেখে দিনটির ফজিলত হাসিল করিবেন। আশুরার দিন রোজা রাখা সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) বলেছেন, আশুরার দিনে রোজা রাখলে তার গত এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সমগ্র বিশ্বের ন্যায় বাংলাদেশেও এ দিনটি ধর্মপ্রিয় মুসলমানগন যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকেন।
সর্বশেষ সংবাদ
- শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছিলেন দেশবরেণ্য আপোষহীন দেশপ্রেমিক রাজনীতিবিদ
- পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী
- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি



