এবি এম মহিউদ্দিন চৌধুরীর অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন তাঁর বড় ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল। গুরুতর অসুস্থ হওয়ার পর রোববার থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মহিউদ্দিন চৌধুরী ।
নওফেল মঙ্গলবার বলেন, ‘বাবার অবস্থা আগের চেয়ে ভালো, এখন আগের থেকে কিছুটা স্ট্যাবল হয়েছেন। আমরা অপেক্ষা করছি আরেকটু স্ট্যাবলের জন্য, তারপরই অপারেশনের জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। অপারেশনটা আমরা সিঙ্গাপুর থেকেই করতে চাই।’
কবে নাগাদ সিঙ্গাপুর নেওয়ার হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে যেহেতু উন্নতির দিকে, তাই আমরা আরেকটু অপেক্ষা করছি স্ট্যাবল পজিশানের জন্য, কাল পরশু নিয়ে যেতে পারব বলে আশা করছি।’
প্রসংগত মহিউদ্দিন চৌধুরীকে শনিবার রাতে বন্দর নগরীর মেহেদী বাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
পরে রোববার দুপুরে মহিউদ্দিনকে হেলিকপ্টারে করে ঢাকায় এনে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৭৪ বছর বয়সী মহিউদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে হদযন্ত্র ও কিডনির জটিলতায় ভুগছিলেন।
সর্বশেষ সংবাদ
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা



