ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চট্টগ্রাম উত্তর জোনের উদ্যোগে আজ ৭ অক্টোবর সকাল ১০ টায় “ব্যাংকিং এ শরীয়াহ পরিপালন” শীর্ষক এক আলোচনা ও মতবিনিময় সভা ইসলামী ব্যাংক কদমতলী শাখায় অনুষ্ঠিত হয়। ব্যাংকের ইভিপি ও উত্তর জোন প্রধান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ইভিপি শরীয়াহ সেক্রেটারিয়েটের প্রতিনিধি মো. শামসুল হুদা। এতে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ভিপি শহীদুল্লাহ মজুমদার। প্রধান অতিথির বক্তব্যে মুফতি শামসুদ্দিন জিয়া বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শরীয়াহ পরিপালনে ইসলামী ব্যাংক কোন আপোস করে না। শরীয়াহ ভিত্তিক পরিচালিত হয় বলেই ইসলামী ব্যাংক বাংলাদেশে জনপ্রিয় ব্যাংকে পরিণত হয়েছে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, সততার সাথে যারা হালাল ব্যবসা বাণিজ্য করবেন, তারা দুনিয়া ও আখেরাত উভয় জাহানে সফল হবে। আল্লাহর উপর ভরসা রেখে হালাল হারাম চিহ্নিত করে ব্যবসা বাণিজ্যে নিজেদের আত্মনিয়োগ করার জন্য ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায়ীদের প্রতি তিনি আহবান জানান। ইসলামী ব্যাংকের সকল কার্যক্রমে সহযোগিতার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। মতবিনিময় সভায় উপস্থিত গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য ও শরীয়াহ সেক্রেটারিয়েটের প্রতিনিধি মো. শামসুল হুদা। সভায় চট্টগ্রাম উত্তর জোনের শাখা ব্যবস্থাপক, ম্যানেজার অপারেশন্স, বিনিয়োগ কর্মকর্তা, আরডিএস প্রজেক্ট অফিসার ও ব্যাংকের গ্রাহকবৃৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
- শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছিলেন দেশবরেণ্য আপোষহীন দেশপ্রেমিক রাজনীতিবিদ
- পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী
- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি



