বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা দুস্থ ও অসহায় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা আফসার আলী।
রোববার দুপুরে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ জন শিক্ষার্থীর মাঝে সম্মানী
ভাতার অর্থ বিতরণ করা হয়।
নগদ অর্থ বিতরণকালে বীর মুক্তিযোদ্ধা আফসার আলী ছাড়াও সহকারী কমিশনার (ভূমি) ¯িœগ্ধা দাস, সহকারী লাইব্রেরিয়ান মাহমুদা আক্তার, এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক
সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র সাহা, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের জুলাই থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ হাজার টাকা থেকে ২০ হাজার করলে বকশীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আফসার আলী ভাতার বর্ধিত অংশ
(৮ হাজার টাকা) প্রতি মাসে অসহায় , দুস্থদের মাঝে বিলিয়ে দেওয়ার ঘোষনা দেন। এরই ধারাবাহিকতায় রোববার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ জন শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
সর্বশেষ সংবাদ
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি
- ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৭) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমীপে
- শিক্ষকরা সরকারের বেতনভুক্ত, তাই তাদের অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই-প্রেস কাউন্সিল চেয়ারম্যান
- মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন



