লামা সংবাদদাতা
প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গ ছবি দেয়ায় লামায় এক ইউপি সদস্য গ্রেফতার হয়েছেন । ১৮ অক্টোবর রাতে আজিজ নগর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য রোকন উদ্দিনকে সংশ্লিষ্ট ধারায় লামা থানার পুলিশ আটক করেন। জানা গেছে, ধৃত সদস্য তার ফেসবুক ওয়ালে প্রধানমন্ত্রীর অবয়বে দাঁড়ি লাগিয়ে একটি ব্যঙ্গ চিত্র প্রকাশ করে। দেশের প্রধান মন্ত্রী (দলীয় প্রধান) কে নিয়ে ১৮ অক্টোবর ওই ব্যঙ্গ চিত্র প্রকাশের সাথে সাথে এলাকায় ক্ষোভে ফেটে উঠেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো। অবশেষে পরিস্থিতি সামাল দিতে পুলিশ ওইদিন রাতে অভিযুক্ত সদস্যকে গ্রেফতার করেন। এই ঘটনার সত্যতা স্বীকর করেছেন লামা থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র প্রধানদের নিয়ে নানান কটাক্ষমূলক উক্তি ও ব্যঙ্গ চিত্র প্রকাশ পাচ্ছে। সুশীল সমাজ এসবের নিন্দা প্রকাশ করে জানান, বিশিষ্ট ব্যাক্তিদের নিয়ে সামাজিক মাধ্যমে কটাক্ষ করা জগন্য অপরাধ। কারন, আমাদের শিশুরা স্যোসাল মিডিয়ার সাথে একেবারেই যুক্ত। সুতরাং বিশিষ্টজনদের নিয়ে গঠনমূলক সমালোচনা না করে, শুধুমাত্র ব্যঙ্গতা প্রকাশ করলে শিশুদের মানুষিক বিকাশে স্বাভাবিকতা ব্যাহত হতে পারে।
লামায় এই প্রথম রাষ্ট্র প্রধানকে নিয়ে ব্যঙ্গ চিত্র প্রকাশের দায়ে একজন জনপ্রতিনিধি আটক হলো। রাজনৈতিক নেতারা জানান, সরকারের সফলতাগুলোকে ঢাকতে, কতিপয় ফেক আইডি মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য প্রকাশ পাচ্ছে। নেতারা জানান, দু:খজনক হলেও সত্য প্রযুক্তির আধুনিক ব্যাবহার থাকার পরেও কিভাবে ফেক আইডি পরিচালকদের চিহ্নিত করা যাচ্ছেনা; তা বোধে আসেনা। সামাজিক মাধ্যমে মিথ্যা অপপ্রচার বন্ধে সংশ্লিষ্টদেরকে সজাগ হতে হবে।
রাজনৈতিক সচেতন মহল মনে করেন, শুধুমাত্র সাংবাদিকদের ক্ষেত্রে আইসিটি আইনের ধারা কার্যকর করে সবাই দায়সারা হয়। অন্যদিকে ফেক আইডিগুলো ন্যাক্কারজনকভাবে ঘোটা সমাজকে কুলষিত করে চলছে!
সর্বশেষ সংবাদ
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি
- ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৭) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমীপে
- শিক্ষকরা সরকারের বেতনভুক্ত, তাই তাদের অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই-প্রেস কাউন্সিল চেয়ারম্যান
- মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন



