সৎসঙ্গ পটিয়া ভাটিখাইন শাখার আয়োজনে যুগপুরুষোত্তম, পরমপ্রেমময় দ্রষ্টাঋষি, শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১৩২তম আবির্ভাব বর্ষ স্মরণ উপলক্ষে মহা মহোসবের ২ দিনব্যাপী কর্মসূচী ৯ ও ১০ জানুয়ারী ভাটিখাইন সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গণে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় মাঙ্গলিক কর্মকান্ডের মধ্য দিয়ে পালিত হবে। কর্মসূচীতে থাকবে বর্ণাঢ্য শুভ উদ্বোধন, নগর কীর্তন, বিশ্বমঙ্গল বিনতি প্রার্থনা, সদ্গ্রন্থ পাঠ, “বর্তমান যুগ সমস্যা সমাধানে শ্রীশ্রীঠাকুরের জীবনাদর্শ” শীর্ষক আলোচনা সভা, অবতারী পুরুষোত্তমগণের পরম্পরায় শ্রীশ্রীঠাকুরের দিব্য জীবনালোকে রচিত নাটক “আসেন প্রভু বারে বারে”, দীক্ষা, আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরণ ও যাজন সংগীতের আসর প্রভৃতি। অনুষ্ঠানের উদ্বোধক, প্রধান অতিথি, প্রধান বক্তাবৃন্দের মাঝে উপস্থিত থাকবেন, এস.পি.আর সুনীল বিকাশ দাশ, প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া, এস.পি.আর অধ্যাপক দিলীপ কান্তি দাশ, চ.বি গবেষক ভাষ্কর ডি.কে. দাশ (মামুন), ইউ.পি চেয়ারম্যান মুহাম্মদ বখতিয়ার, শিক্ষাবিদ বাবুল কান্তি দাশ, সৎসঙ্গ ফাউন্ডেশন সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সম্পাদক শুভশীষ দাশ, অধুর্য্য সুকান্ত দত্ত, সংগঠক অসীম কান্তি দে, ডাঃ ফাতেমা তুজ জোহরা, শিক্ষাবিদ ননী গোপাল পাল, প্রকৌশলী মাধব দে, ডাঃ সিম্পল দে (সুমি), প্রকৌশলী অনুপম দে, প্রকৌশলী বিশ্বজিত সিংহ প্রমুখ।
২দিন ব্যাপী কর্মসূচী সফল করতে উৎসব আহবান জানিয়েছেন উৎসব উদযাপন পরিষদ ১৪২৬ বাংলার সভাপতি যুগল কান্তি দে, সাধারণ সম্পাদক অসীম কান্তি দে।
সর্বশেষ সংবাদ
- শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছিলেন দেশবরেণ্য আপোষহীন দেশপ্রেমিক রাজনীতিবিদ
- পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী
- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি



