মোঃ নাছির উদ্দিন
সীতাকুণ্ড পৌরসভার বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ করার পরও পৌর কার্যালয় সহ পৌরবাসীর সড়ক বাতির বৈদ্যূতিক লাইন বেআইনী ভাবে বিছিন্ন করে মেয়রের প্রতি ঔদ্ধ্যত্তপূর্ণ আচরন দেখানোর প্রতিবাদে বাড়বকুণ্ড বিদ্যুৎ বিভাগের উপ-প্রকৌশলী নাফিজ ইমতিয়াজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম। পৌরসভা মিলনায়তনে পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম তার লিখিত বক্তব্যে বলেন, গত ২৬ জুন তিনি কার্যালয়ে কর্মরত অবস্থায় সময় বেলা ২টায় বাড়বকুণ্ড বিদ্যুৎ বিভাগের উপ-প্রকৌশলী মোঃ নাফিজ ইমতিয়াজ পৌরসভা কার্যালয়ের সামনে কার্যালয়সহ পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডের সড়ক বাতির লাইন বিছিন্ন করার উদ্দেশ্যে বিদ্যুতের খুঁটিতে লোক তুলে দেন। ঘটনাটি জানতে পেরে তিনি প্যানেল মেয়র, কাউন্সিলর সহ কয়েক জনকে পাঠিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করার বিষয়টি জানিয়ে তাকে অফিসে চায়ের দাওয়াত দিন। কিন্তু তিনি (মোঃ নাফিজ ইমতিয়াজ) আমার প্রতি ব্যঙ্গ আচরণ করে বলে, মেয়র টেয়র কিংবা মুক্তিযোদ্ধা দেখার সময় আমার নাই, আমি লাইন কাটতে এসেছি, লাইন কেটেই ফিরে যাব। এরপর তিনি জোরপূর্বক লাইন কেটে দিয়ে আমার কাছে এসে বাড়াবাড়ি করা অবস্থায় বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমার সাথে কথা বলে ঘটনাটির জন্য দূঃখ প্রকাশ করেন। নির্বাহী প্রকৌশলী তাকেও দূঃখ প্রকাশ করতে বলে। কিন্তু দুঃখের বিষয়, সীতাকুণ্ড পৌরসভা বিল পরিশোধ করার পরও উপ-প্রকৌশলী নাফিজ বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করায় তাতে ১ম শ্রেনির পৌরসভার নির্বাচিত মেয়র কিংবা একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার প্রতি অশ্রদ্ধা ছাড়াও এ ঘটনায় বর্তমান সরকারের ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে মারাত্মক ভাবে ক্ষুন্ন হয়েছে। আমার বিশ্বাস একটি মহলের ইন্দনে সম্পূর্ণ পরিকল্পিত ভাবে নাফিজ এ ঘটনাটি সাজিয়েছে। বিল পরিশোধ করার পরও পৌরকার্যালয়ের বৈদ্যূতিক লাইন বিচ্ছিন্ন করায় ঘটনায় প্রমান করে নাফিজ সাধারণ নিরীহ জনগণকে জিম্মি করে কি করছে। নাফিজদের এমন অনৈতিক দূঃসাহস ও অবৈধ কর্মকাণ্ডের তদন্ত হওয়া খুবই প্রয়োজন। সেই নাফিজ আমার অফিস থেকে বেরিয়ে একদিন পরই পৌরসভার বিরুদ্ধে চট্টগ্রামের একটি অন-লাইনে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায়। সীতাকুণ্ড থানায় একটি ভিত্তিহীন অভিযোগ দায়ের করে ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফজলে এলাহী পায়েলের বিরুদ্ধে। এ উপ-প্রকৌশলী নাফিজের বিরুদ্ধে রয়েছে বিভিন্ন দূর্নীতি ও অনিয়মের অভিযোগ। সে পৌর এলাকার অসংখ্য গ্রাহকদের বিভিন্ন ভাবে হয়রানি করে অবৈধ ভাবে অর্থ আদায় করে আসছে। সংবাদ সম্মেলনে প্যানেল মেয়র হারাধন চৌধুরী বাবু, পৌর নির্বাহী কর্মকর্তা- মোঃ নজরুল ইসলাম, কাউন্সিলর এ,কে,এম সামছুল আলম আজাদ, মোঃ মফিজুর রহমান, মোঃ সফিউল আলম চৌধুরী মুরাদ, আনোয়ার হোসেন ভূঁইয়া, মোঃ দিদারুল আলম এ্যাপোলো, মোঃ ফজলে এলাহী পায়েল, শাহ্ কামাল চৌধুরী, মোঃ বদিউল আলম জসীম, আনোয়ারা বেগম, খালেদা আক্তার ও কামরুন্নাহার কাকলীসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি
- ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৭) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমীপে
- শিক্ষকরা সরকারের বেতনভুক্ত, তাই তাদের অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই-প্রেস কাউন্সিল চেয়ারম্যান
- মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন



